ঢাকা ০৫:০৯ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মাদকসহ শাবি ছাত্রলীগের দুই সভাপতিসহ আটক ৩

  • আপডেট সময়: ১০:৫৫:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অগাস্ট ২০১৯
  • ১৭৫ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:মাদকসহ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবি) ইউনিট ছাত্রলীগের দুই বিভাগ সভাপতিসহ মোট তিনজন পুলিশের হাতে আটক হয়েছেন।

রোববার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে গাঁজাসহ সিলেট সদরের লাক্কাতুরা মন্দিরের কাছ থেকে তাদের গ্রেফতার করা হয়েছে।

আটককৃতরা সবাই বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান খানের অনুসারী। পরে পুলিশ তাদের আদালতের কাছে হস্তান্তর করেছে।

আটককৃতরা হলেন- বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী সাজ্জাদ হোসেন, পেট্রলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ফজলে ইফাদ অনিক এবং সমাজকর্ম বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী ইফফাত আহমেদ।

এর মধ্যে সাজ্জাদ হোসেন ও ফজলে ইফাদ অনিক নিজ নিজ বিভাগ ছাত্রলীগের সভাপতির দায়িত্বে আছেন।

বিমানবন্দর থানার এসআই হাসিনা জানান, রোববার রাত সাড়ে ১১টার দিকে গাঁজাসহ সিলেট সদরের লাক্কাতুরা মন্দিরের কাছ থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছে প্রায় ১০০ গ্রাম গাঁজা পাওয়া যায়। পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে।

আটকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক জহির উদ্দিন আহমদ বলেন, এ ব্যাপারে পুলিশকে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়ার পরামর্শ দিয়েছি।

বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান খান বলেন, এই বিষয়টি আমি জেনেছি। আটকের ঘটনাটি বিশ্ববিদ্যালয় থেকে দূরবর্তী এয়ারপোর্ট এলাকায় ঘটেছে। এই অভিযোগ সত্য হলে তাদের ব্যক্তিগত, এর দায়ভার ছাত্রলীগ বহন করবে না।’

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

হারতে চলেছেন নেতানিয়াহু, বড় বিপর্যয়ের আভাস

মাদকসহ শাবি ছাত্রলীগের দুই সভাপতিসহ আটক ৩

আপডেট সময়: ১০:৫৫:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অগাস্ট ২০১৯