ঢাকা ০৮:৩১ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

তৃণমূল পর্যায়ে ছাত্রদলকে শক্তিশালী করতে উপশহর ইউনিয়নে প্রস্তুতি সভা

  • আপডেট সময়: ১০:০৪:৩৩ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬
  • ৫১৫ জন দেখেছে
Spread the love

লোকসমাচার,যশোর প্রতিনিধি:তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার লক্ষ্যে যশোর সদর উপজেলার উপশহর ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক জাকারিয়া শেখ অভি সভাপতিত্ব করেন। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আলমগীর হোসেন লিটন, সদর উপজেলা যুবদল নেতা বিল্লাল হোসেন রুবেল, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক সাদ্দাম হোসেন, ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক রনি চৌধুরী, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব সাজ্জাদ হোসেন রুপম এবং ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আরাফাত হোসেন লিমনসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সভায় তৃণমূল পর্যায়ে সংগঠনের কার্যক্রম জোরদার, নেতাকর্মীদের মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং সাংগঠনিকভাবে প্রস্তুতি নেওয়ার বিষয়ে আলোচনা করা হয়।
এ সময় বক্তারা সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা এবং স্থানীয় পর্যায়ে ছাত্রদলের কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।

সভায় ইউনিয়ন ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

দেশে ৮৮ শতাংশ পরিবার আয়োডিনযুক্ত লবণ ব্যবহার করছে, শতভাগ ব্যবহার নিশ্চিতের আহ্বান প্রতিমন্ত্রীর

তৃণমূল পর্যায়ে ছাত্রদলকে শক্তিশালী করতে উপশহর ইউনিয়নে প্রস্তুতি সভা

আপডেট সময়: ১০:০৪:৩৩ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬