ঢাকা ০৯:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বঙ্গোপসাগরের নিরাপত্তায় বাংলাদেশকে টহল জাহাজ দেবে জাপান

  • আপডেট সময়: ০৪:১৯:৩০ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
  • ৫ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:বাংলাদেশের সামুদ্রিক নিরাপত্তা জোরদারে একটি টহল জাহাজ দেওয়ার ঘোষণা দিয়েছে জাপান। প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরে দুই দেশের অর্থনৈতিক ও নিরাপত্তা সহযোগিতা সম্প্রসারণের পাশাপাশি বঙ্গোপসাগরকেন্দ্রিক কৌশলগত উদ্যোগ গুরুত্ব পেয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) জাপানের রাজধানী টোকিওতে দেশটির প্রধানমন্ত্রী তাকাইচি সানায়ে ও বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের মধ্যে অনুষ্ঠিত ২৫ মিনিটের বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে বঙ্গোপসাগরীয় অঞ্চলে অর্থনৈতিক প্রবৃদ্ধি, আঞ্চলিক যোগাযোগ এবং সামুদ্রিক নিরাপত্তা জোরদারে যৌথভাবে কাজ করার বিষয়ে দুই নেতা একমত হন।

বঙ্গোপসাগর ঘিরে নতুন কৌশলগত উদ্যোগ
বাংলাদেশ ও জাপানের সহযোগিতার গুরুত্বপূর্ণ ক্ষেত্র হিসেবে বঙ্গোপসাগরীয় অঞ্চলকে আরও এগিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে ‘বঙ্গোপসাগর শিল্প প্রবৃদ্ধি বলয়’ (বে অব বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ বেল্ট—বিগ-বি) ধারণাকে সম্প্রসারিত করে ‘অভিন্ন সমৃদ্ধির জন্য বিগ-বি’ (BIG-B for Shared Prosperity) নামে নতুন কৌশলগত সহযোগিতা উদ্যোগে সম্মত হয়েছেন দুই প্রধানমন্ত্রী।

এই উদ্যোগের আওতায় চারটি বিষয়কে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। এগুলো হলো—আঞ্চলিক যোগাযোগ ও অবকাঠামোর উন্নয়ন, প্রাকৃতিক দুর্যোগ ও ভূরাজনৈতিক ঝুঁকি মোকাবিলা, সরকারি-বেসরকারি অংশীদারত্বের মাধ্যমে অর্থনৈতিক সুযোগ সৃষ্টি এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা।

বাংলাদেশকে কেন্দ্র করে বঙ্গোপসাগরীয় অঞ্চলকে অভিন্ন সমৃদ্ধির অঞ্চলে পরিণত করতে দুই দেশ একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছে।

সামুদ্রিক নিরাপত্তায় জাপানের সহযোগিতা
বৈঠকে বাংলাদেশের সামুদ্রিক নিরাপত্তা সক্ষমতা বাড়াতে একটি টহল জাহাজ দেওয়ার ঘোষণা দেন জাপানের প্রধানমন্ত্রী তাকাইচি সানায়ে। জাপানের ‘নিরাপত্তায় অবদানকারী সরকারি উন্নয়ন সহায়তা’ (Security-Contributing Official Development Assistance—ODA) কর্মসূচির আওতায় এ সহায়তা দেওয়া হবে।

বঙ্গোপসাগরে বাংলাদেশের নিরাপত্তা সক্ষমতা বাড়ানো এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় এ উদ্যোগ ভূমিকা রাখতে পারে বলে আশা করা হচ্ছে। এ ছাড়া নিরাপত্তা ও প্রতিরক্ষা খাতে সহযোগিতা অব্যাহত রাখার পাশাপাশি আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা রক্ষায় একযোগে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন দুই নেতা।

দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে গুরুত্ব
জাপান সফরে বাংলাদেশের জন্য এক ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের বিষয়টিও গুরুত্ব পেয়েছে। অর্থনৈতিক সহযোগিতার পাশাপাশি নিরাপত্তা, প্রতিরক্ষা এবং দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ ও বিনিময় বাড়ানোর বিষয়েও আলোচনা হয়েছে।

বাংলাদেশের প্রতি জাপান সরকার ও দেশটির জনগণের দীর্ঘদিনের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের মাধ্যমে জাপানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

বঙ্গোপসাগরের নিরাপত্তায় বাংলাদেশকে টহল জাহাজ দেবে জাপান

আপডেট সময়: ০৪:১৯:৩০ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬