লোকসমাচার ডেস্ক:রাজধানীর মোহাম্মদপুর থেকে কিশোর গ্যাংয়ের ২২ সদস্যকে আটক করেছে পুলিশ। এদের মধ্যে আট জনকে দুর্ধর্ষ হিসেবে চিহ্নিত করেছে পুলিশ। এই আট জন ‘লারা দে’ ও ‘লেভেল হাই’ গ্যাংয়ের সদস্য।
আট কিশোর গ্যাং সদস্যরা হলো–জিসান, হৃদয়, শাকিল, অভিক, ডি কে সানি নাঈম, মানিক ও মীম।
রবিবার (২৮ জুলাই) রাতে তাদের আটকের বিষয়টি ব্রেকিংনিউজকে নিশ্চিত করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) আনিসুর রহমান।
তিনি বলেন, মোহাম্মদপুর এলাকায় এক শ্রেণির কিশোর গ্যাং তৈরি করে নানা আইন বিরোধী কাজ করে আসছিলো। তাদের বিরুদ্ধে মাদক বিক্রি ও ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে।
আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।


























