ঢাকা ০৫:৪২ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিয়ের প্রলোভন দেখিয়ে তরুণীকে ধর্ষণ, নৌ-পুলিশ সদস্য আটক

  • আপডেট সময়: ১১:১১:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২১ জুন ২০১৯
  • ৫৪৭ জন দেখেছে
Spread the love

স্টাফ রিপোর্টার (বাগেরহাট) : বিয়ের প্রলোভন দেখিয়ে তরুণীকে ধর্ষনের অভিযোগে নৌ-পুলিশের সদস্যের বিরুদ্ধে রামপাল থানায় একটি লিখিত এজাহার দাখিল হয়েছে। এঘটনায় ঘষিয়াখালী চ্যানেলের নৌ-পুলিশ ফাঁড়ির সদস্য মুত্তাকিন বিল্লাহ নামের এক কনস্টেবলকে আটক করা হয়েছে।

রামপাল থানা পুলিশ ও ভিকটিমের পরিবার সূত্রে জানাগেছে, উপজেলার কালিকাপ্রসাদ গ্রামের রবিউল মৃধার সদ্য এসএসসি পাশ করা কন্যা (১৬) কে রাস্তাঘাটে যাওয়া আসার পথে বিভিন্নভাবে উত্যক্ত করতে থাকে। এক পর্যায়ে ওই তরুণীকে বিয়ে করার প্রস্তাব দেয়। তাতে সে রাজি না হলে তাকে বিভিন্নভাবে ভয়ভীতি ও তুলে নিয়ে যাওয়ার হুমকি দেয়। এরপর সু-কৌশলে ওই তরুণীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলে দৈহিক সম্পর্কে লিপ্ত হয়। এভাবে ২ মাসের অধিক ধরে ওই তরুণীকে ধর্ষণ করে আসছিল। অবশেষে বৃহস্পতিবার রাত ১টার সময় ওই তরুণীর বাড়িতে অনৈতিক কার্যকলাপে লিপ্তথাকা অবস্থায় স্থানীয় জনতা ওই পুলিশ সদস্যকে হাতেনাতে আটক করে স্থানীয় ভোজপাতিয়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নুরুল আমিনের কাছে হস্তান্তর করে। তাৎক্ষনিক ভাবে ইউপি চেয়ারম্যান রামপাল থানার ওসিকে অবহিত করেন এবং থানায় হস্তান্তর করেন। খবর পেয়ে নৌ-পুলিশের এ্যাডিশনাল এসপি মোঃ জিয়া উদ্দিন আহমেদ রামপাল থানায় ছুটে আসেন।

এ রিপোর্ট লেখা পর্যন্ত রামপাল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল। পুলিশ ওই তরুণীকে ডাক্তারী পরীক্ষা ও জবানবন্দি গ্রহনের জন্য হেফাজতে নিয়েছেন। রামপাল থানার ওসি শেখ লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

হারতে চলেছেন নেতানিয়াহু, বড় বিপর্যয়ের আভাস

বিয়ের প্রলোভন দেখিয়ে তরুণীকে ধর্ষণ, নৌ-পুলিশ সদস্য আটক

আপডেট সময়: ১১:১১:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২১ জুন ২০১৯