ঢাকা ১০:২৯ অপরাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নড়াইলে মাদ্রাসার মাঠ খেলার জন্য উন্মুক্ত রাখতে ডিসির কাছে এলাকাবাসীর অভিযোগ

  • বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময়: ০৭:১৩:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
  • ১৪৮ জন দেখেছে
Spread the love
নড়াইল পৌরসভার দূর্গাপুর-গোচর এলাকায় অবস্থিত শাহাবাদ মাজীদিয়া মহিলা আমিল মাদ্রাসার খেলার মাঠকে উন্মুক্ত রাখতে এবং মাঠ দখল করে অপরিকল্পিত মার্কেট নির্মাণ সহ একাধিক অভিযোগ এনে জেলা প্রশাসক বরাবর অভিযোগ করেছেন এলাকাবাসী।
অভিযোগ সূত্রে জানা যায়, নড়াইল পৌরসভার ৪ নং ওয়ার্ডের শাহাবাদ মাজীদিয়া মহিলা আমিল মাদ্রাসার মাঠটি দীর্ঘকাল ধরে স্থানীয় যুবসমাজের খেলাধুলা ও সুস্থ বিনোদনের প্রধান কেন্দ্র হিসেবে পরিচিত। কিন্তু সম্প্রতি উক্ত মাঠে মার্কেট নির্মাণের পরিকল্পনা করা হচ্ছে। মাঠটি বর্তমানে খেলাধুলার অনুপযোগী করার এক অপচেষ্টা চলছে, যা স্থানীয় ক্রীড়াপ্রেমী ও যুবসমাজকে গভীরভাবে উদ্বিগ্ন করেছে। বর্তমানে সমাজে মাদকের প্রকোপ এক ভয়াবহ আকার ধারণ করেছে। এই ক্রান্তিলগ্নে যদি যুবসমাজের সুস্থ বিনোদনের একমাত্র মাধ্যম এই খেলার মাঠটি দখল হয়ে যায় বা বিলীন হয়ে যায়, তবে তরুণ প্রজন্ম শারীরিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। মাঠের অভাবে খেলাধুলা বন্ধ হয়ে গেলে যুবসমাজ বিপথগামী হতে পারে, যা ভবিষ্যতে সামাজিক বিশৃঙ্খলা ও অস্থিরতার কারণ হয়ে দাঁড়াবে। যুবসমাজের শারীরিক ও মানসিক বিকাশ এবং সামাজিক অবক্ষয় রোধে উক্ত মাঠটি মার্কেট নির্মাণ থেকে রক্ষা করে খেলাধুলার জন্য অবমুক্ত রাখতে জেলা প্রশাসকের জরুরি  হস্তক্ষেপ কামনা করেছেন এলাকার যুবসমাজ ও সচেতন মহল।
এব্যাপারে অনুসন্ধানে গেলে গণমাধ্যমকর্মীদের কাছে বেরিয়ে আসে অভিযুক্ত মাদ্রাসার একাধিক অনিয়ম ও দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য, আসছে আগামী প্রতিবেদনে…

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

গুম-খুনের রাজনীতি থেকে বেরিয়ে আশার প্রত্যাশা প্রধানমন্ত্রীর

নড়াইলে মাদ্রাসার মাঠ খেলার জন্য উন্মুক্ত রাখতে ডিসির কাছে এলাকাবাসীর অভিযোগ

আপডেট সময়: ০৭:১৩:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬