ঢাকা ০৮:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রিফাত হত্যা : আজ ফের মিন্নির জামিন শুনানি

  • আপডেট সময়: ০২:০৪:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুলাই ২০১৯
  • ১৮১ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক: বহুল আলোচিত বরগুনার রিফাত শরীফ হত্যা মামলায় নিহতের স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নির জামিন শুনানি মঙ্গলবার আবারো অনুষ্ঠিত হবে। বরগুনার জেলা ও দায়রা জজ আদালতে এ জামিন শুনানি অনুষ্ঠিত হবে।

গত ২২ জুলাই বরগুনার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রথমবার মিন্নির জামিনের আবেদন করেন তার আইনজীবী অ্যাডভোকেট মোঃ মাহবুবুল বারী আসলাম। পরে ওইদিনই শুনানি শেষে আদালতের বিচারক মোহাম্মদ সিরাজুল ইসলাম গাজী মিন্নির জামিন আবেদন নামঞ্জুর করেন।

এরপর গত ২৩ জুলাই মিস কেস দাখিল করে বরগুনার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ আসাদুজ্জামানের আদালতে ফের জামিনের আবেদন করেন মিন্নির আইনজীবী অ্যাডভোকেট মোঃ মাহবুবুল বারী আসলাম। পরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নথি তলব করে ৩০ জুলাই মঙ্গলবার এ জামিন শুনানির দিন ধার্য করেন আদালত।

এ বিষয়ে আয়েশা সিদ্দিকা মিন্নির আইনজীবী অ্যাডভোকেট মোঃ মাহবুবুল বারী আসলাম বলেন, মিন্নির জামিন শুনানির সব ধরণের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। জামিন শুনানির সময় তার সঙ্গে বরগুনার বেশ কয়েকজন আইনজীবীসহ আইন ও সালিশ কেন্দ্রের আইনজীবী উপস্থিত থাকবেন।

এ জামিন শুনানিতে মিন্নির পক্ষে অংশ নিতে ইতোমধ্যে আইন ও সালিস কেন্দ্রের দুই আইনজীবী অ্যাডভোকেট নীনা গোস্বামী ও অ্যাডভোকেট আবদুর রশীদসহ আইনজীবীরাও বরগুনায় এসে পৌঁছেছেন বলে জানা গেছে।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

আইজিপিকে সরিয়ে দেওয়ার গুঞ্জন

রিফাত হত্যা : আজ ফের মিন্নির জামিন শুনানি

আপডেট সময়: ০২:০৪:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুলাই ২০১৯