ঢাকা ১২:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর

  • আপডেট সময়: ০৫:৪২:০২ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬
  • ১৬ জন দেখেছে
Spread the love

মিঠুন চক্রবর্তী,ঝালকাঠি জেলা প্রতিনিধি:ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন মো. সিহাব উদ্দীন নামে এক ব্র্যাক কর্মী। সোমবার (২৫ মে) সকালে ঝালকাঠির রাজাপুর উপজেলার বরিশাল-ভাণ্ডারিয়া আঞ্চলিক মহাসড়কের বলাইবাড়ী নামক এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত সিহাব উদ্দীন বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া গ্রামের মো. মাকসুদুর রহমানের ছেলে। তিনি ব্র্যাকের ভাণ্ডারিয়া শাখায় মাঠকর্মী হিসেবে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে সড়কের পাশ থেকে হঠাৎ মহাসড়কে উঠতে থাকা একটি ভেকু মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে সিহাব উদ্দীন ছিটকে পড়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন বিশ্বাস বলেন, খবর পেয়ে রাজাপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। তবে ভেকু চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

ঈদের দিন যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী

রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর

আপডেট সময়: ০৫:৪২:০২ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬