ঢাকা ০৯:৩৮ অপরাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

উত্তরায় দিনের আলোতে ছিনতাইধাঁচে অপহরণ, ৯ দিন পর পুবাইল থেকে কিশোরী উদ্ধার

  • আপডেট সময়: ০১:০৭:৫৬ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬
  • ১১১ জন দেখেছে
Spread the love

লোকসমাচার নিজস্ব প্রতিনিধি:রাজধানীর উত্তরায় বাবার উপস্থিতিতেই জোর করে তুলে নেওয়া দশম শ্রেণির এক শিক্ষার্থীকে ৯ দিন পর উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে লামীন ইসলাম নামে এক কিশোরকে আটক করা হয়েছে।

শনিবার (২ মে) গাজীপুরের পুবাইল এলাকা থেকে ওই শিক্ষার্থীকে উদ্ধার করা হয় এবং অভিযুক্তকে গ্রেফতার করা হয়। এর আগে গত ২২ এপ্রিল দুপুরে উত্তরার ৬ নম্বর সেক্টরে এ ঘটনা ঘটে। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, উত্তরা ৬ নম্বর সেক্টরের ৫ নম্বর রোডে পরীক্ষা শেষে বাবার সঙ্গে বাসায় ফিরছিল শিক্ষার্থীটি। এ সময় হঠাৎ লামীন নামে এক কিশোর এসে তাকে জোরপূর্বক নিয়ে যাওয়ার চেষ্টা করে। বাবা বাধা দিলে তাকে মারধর করা হয়। পরে আরও এক সহযোগী এসে যোগ দেয় এবং তারা শিক্ষার্থীকে একটি প্রাইভেট কারে তুলে দ্রুত স্থান ত্যাগ করে।
ঘটনার পরদিনই ভুক্তভোগীর বাবা উত্তরা পূর্ব থানা-এ নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। এরপর থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপরতা শুরু করে। টানা অভিযানের পর ৯ দিন পর প্রযুক্তির সহায়তায় গাজীপুরের পুবাইল এলাকা থেকে শিক্ষার্থীকে উদ্ধার করা সম্ভব হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ-এর উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার মির্জা তারেক আহমেদ বেগ জানিয়েছেন, এ ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে এবং অপহরণের কারণ অনুসন্ধান চলছে।

তিনি আরও বলেন, এ ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধার হওয়া শিক্ষার্থী বর্তমানে পুলিশ হেফাজতে আছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানা গেছে।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

গুম-খুনের রাজনীতি থেকে বেরিয়ে আশার প্রত্যাশা প্রধানমন্ত্রীর

উত্তরায় দিনের আলোতে ছিনতাইধাঁচে অপহরণ, ৯ দিন পর পুবাইল থেকে কিশোরী উদ্ধার

আপডেট সময়: ০১:০৭:৫৬ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬