ঢাকা ০২:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মোংলার ঠাকুরাণী খালের পরিষ্কার অভিযান উদ্বোধন করলেন পরিবেশ প্রতিমন্ত্রী

  • আপডেট সময়: ০৮:০৩:৩০ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬
  • ১১৫ জন দেখেছে
Spread the love

‎ম.ম.রবি ডাকুয়া,বাগেরহাট:বর্ষার মৌসুমে পানির প্রবাহ স্বাভাবিক রাখতে মোংলার প্রাণ ঠাকুরাণী খালের ১১টি স্পট পরিস্কার শুরু হয়েছে।
‎
‎বুধবার (২৭ মে) সকাল ১১টায় কবরস্থান মসজিদের সামনে নিজের হাতে খালের ময়লা নিজের হাতে পরিস্কার করে এ কাজের উদ্বোধন করেন পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডক্টর শেখ ফরিদুল ইসলাম। মোংলা পোর্ট পৌরসভা এই কাজ বাস্তবায়ন করছে।
‎
‎এসময় উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহি কর্মকর্তা শারমিন আক্তার সুমী, সাবেক পৌর মেয়র মোঃ জুলফিকার আলী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান হাওলাদার, সাধারণ সম্পাদক আবু হোসেন পনি, প্রমুখ।
‎
‎পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম জানান, শুধু পরিস্কার পরিচ্ছন্নতা নয়, খাল খনন ও খালের দুই পাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ করে শীঘ্রই খালটির প্রাণ ফিরিয়ে আনা হবে। ঠাকুরানী খালের ১১টি স্পট চিহ্নিত করে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ চলছে। শুধু ঠাকুরানী নয়, শহর ও শহরের বাহিরের বেদখল হওয়া মৃতপ্রায় সব খালই উদ্ধার করা হবে।আসন্ন বর্ষা মৌসুমে বাগেরহাটের মোংলা পৌর শহরের জলাবদ্ধতা নিরসনে এই উদোগ গ্রহণ করা হয়।
‎

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

দেশে ৮৮ শতাংশ পরিবার আয়োডিনযুক্ত লবণ ব্যবহার করছে, শতভাগ ব্যবহার নিশ্চিতের আহ্বান প্রতিমন্ত্রীর

মোংলার ঠাকুরাণী খালের পরিষ্কার অভিযান উদ্বোধন করলেন পরিবেশ প্রতিমন্ত্রী

আপডেট সময়: ০৮:০৩:৩০ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬