ঢাকা ০৩:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা রেকর্ড

  • আপডেট সময়: ১২:৪৩:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬
  • ৪৫৯ জন দেখেছে
Spread the love

স্টাফ রিপোর্টার:যশোর শহরতলীর বিরামপুর সাইকেল হাট এলাকায় নয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে কোতয়ালি মডেল থানায় মামলা রেকর্ড করা হয়েছে ।

জানাযায়, ভুক্তভোগী বিরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী। গত বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। ওই শিশু কোচিং থেকে ফিরে তার দুই ভাইয়ের সঙ্গে ফাঁকা স্থানে খেলা করছিল। সেসময় ফিরোজ পাশের একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে শিশুটিকে ধর্ষণ করে । এ সময় তার দুই ভাই এগিয়ে এসে অভিযুক্ত ফিরোজের সঙ্গে ধস্তাধস্তি শুরু করে এবং চিৎকার করতে থাকে। তাদের কান্না শুনে আশপাশের লোকজন ছুটে এলে ফিরোজ পালিয়ে যায়। ঘটনার পর থেকেই সে পলাতক রয়েছে।

অভিযোগ উঠেছে,স্থানীয় একটি চক্র ঘটনাটি ধামাচাপা দেওয়ার জোর চেষ্টা চালিয়েছিল। তারা ভুক্তভোগী পরিবারকে মামলা না করার জন্য নানাভাবে চাপ প্রয়োগ করতে শুরু করে। তবে কোতোয়ালি থানা পুলিশের হস্তক্ষেপে তাদের সেই পরিকল্পনা ব্যর্থ হয়েছে। পুলিশ ভুক্তভোগী শিশুকে হেফাজতে নিয়েছে এবং এ ঘটনার প্রেক্ষিতে মামলা হয়েছে ।

স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত ফিরোজের বাড়ি বরিশালে। ওই এলাকার হাসেমের মেয়েকে বিয়ে করে সে যশোরেই বসবাস শুরু করে।পেশায় ফিরোজ গাড়ি চালক। ফিরোজের বিরুদ্ধে মাদকের একাধিক অভিযোগ রয়েছে এবং একটি মাদক মামলায় সে দীর্ঘদিন সাজাও খেটেছে।

এ বিষয়ে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুম খান জানান, খবর পেয়েই পুলিশ ভুক্তভোগী পরিবারের পাশে দাঁড়িয়েছে এবং শিশুটিকে হেফাজতে নিয়ে যথাযথ মামলা রেকর্ড করা হয়েছে ।

তিনি আরও জানান,অভিযুক্ত ফিরোজকে গ্রেপ্তারের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

যশোরে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা রেকর্ড

আপডেট সময়: ১২:৪৩:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬