ঢাকা ০৯:৩৮ অপরাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

Spread the love

সারাদেশে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন হিসেবে পরিচিতি লাভ করা অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থা বাংলাদেশ এর যশোর জেলা কমিটির পরিচিতি সভা এক উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

গত ৩ মে (রবিবার) বিকাল ৩ ঘটিকায় যশোর সদরের ৪ নম্বর নওয়াপাড়া ইউনিয়ন পরিষদ হলরুমে এই সভার আয়োজন করা হয়। কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা সিনিয়র ওয়ারেন্ট অফিসার (অব.) ইউনুছ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালিত হয়। কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হাফিজুর রহমানের সঞ্চালনায় সভায় সংগঠনের লক্ষ্য, উদ্দেশ্য এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।
উক্ত পরিচিতি সভায় প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সার্জেন্ট (অব.) ওসমান আলী এবং জাহিদ হোসেন কেন্দ্রীয় যুগ্ম প্রচার ও প্রকাশনা সম্পাদক ও সাধারণ সম্পাদক মনিরামপুর উপজেলা, যশোর জেলা কমিটির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জেলা সভাপতি ইউসুফ আলী, সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম। এছাড়াও তৃণমূল পর্যায়ে সংগঠনকে গতিশীল করতে মনিরামপুর উপজেলা সভাপতি আসাদুজ্জামান, চৌগাছা উপজেলা সভাপতি আতিয়ার রহমানসহ যশোরের বিভিন্ন উপজেলার সভাপতি ও সাধারণ সম্পাদকগণ সভায় অংশগ্রহণ করেন।
সভায় বক্তারা অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার এবং সামাজিক সেবামূলক কর্মকাণ্ডে আরও সক্রিয় হওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

গুম-খুনের রাজনীতি থেকে বেরিয়ে আশার প্রত্যাশা প্রধানমন্ত্রীর

যশোরে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

আপডেট সময়: ১২:২৯:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬