ঢাকা ০৯:৩৯ অপরাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নিজস্ব বিদ্যুতে চলবে কারাগার, অতিরিক্ত অংশ যাবে জাতীয় গ্রিডে

  • আপডেট সময়: ০২:০৮:২৫ পূর্বাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬
  • ১০ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:দেশের কারাগারগুলোকে ধীরে ধীরে উৎপাদনমুখী প্রতিষ্ঠানে রূপান্তরের উদ্যোগ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে বহির্বিশ্বের সহযোগিতায় কারাগারের ভবনের ছাদে সোলার প্যানেল স্থাপনের মাধ্যমে উৎপাদিত বিদ্যুতে কারাগারের চাহিদা মিটিয়ে জাতীয় গ্রিডে যুক্ত করা হবে বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ।

শুক্রবার (৮ মে) কারা অধিদপ্তরের এআইজি (উন্নয়ন ও মিডিয়া) জান্নাত উল ফরহাদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি জানান, গত ৫ মে কারা অধিদপ্তরের সঙ্গে ইনজেন টেকনোলজি লিমিটেডের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। কারাগারগুলোর ভবনের ছাদে সোলার প্যানেল স্থাপনের মাধ্যমে সরকারের নেট মিটারিং নীতিমালার আলোকে ওপেক্স পদ্ধতিতে সম্ভব্য ১৫ থেকে ১৮ মেঘাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা সামনে রেখে চুক্তিপত্রটি স্বাক্ষরিত হয়।

জান্নাত উল ফরহাদ বলেন, সোলার প্যানেলের মাধ্যমে উৎপাদিত বিদ্যুৎ নেট মিটারিং পদ্ধতিতে জাতীয় সঞ্চালন লাইনে সরবরাহ করা হবে এবং কারাগারেরসমূহের চাহিদা পূরণ করা হবে। প্রয়োজনের অতিরিক্ত উৎপাদিত বিদ্যুৎ ন্যাশনাল গ্রিডে সঞ্চলিত হবে এবং এতে কারাগারের তথা সরকারের বিদ্যুৎখাতে আর্থিক সাশ্রয় হবে। নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনে সরকারের সম্প্রতিক নিদের্শনার আলোকে এ ধরনের কার্যক্রম বেগবান হয়েছে। এক্ষেত্রে কারাগারের তথা সরকারের কোনো বিনিয়োগ নেই, সম্পূর্ণই বেসরকারি বিনিয়োগ।

এ ধরনের নানামুখী কার্যক্রমের মাধ্যমে কারাগারসমূহকে উৎপাদনমুখী করার কার্যক্রম চলমান থাকবে বলেও জানান তিনি।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

গুম-খুনের রাজনীতি থেকে বেরিয়ে আশার প্রত্যাশা প্রধানমন্ত্রীর

নিজস্ব বিদ্যুতে চলবে কারাগার, অতিরিক্ত অংশ যাবে জাতীয় গ্রিডে

আপডেট সময়: ০২:০৮:২৫ পূর্বাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬