ঢাকা ০৫:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দায়বদ্ধতা স্মরণ রেখে দায়িত্ব পালন করুন: ডিসিদেরকে প্রধান বিচারপতি

  • আপডেট সময়: ১০:৫১:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬
  • ১৫০ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের (ডিসি) দায়বদ্ধতা স্মরণ রেখে সর্বক্ষেত্রে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।

জেলা প্রশাসক সম্মেলন উপলক্ষে মঙ্গলবার (৫ মে) বিকেলে সুপ্রিম কোর্ট মিলনায়তনে প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ ও বিশেষ দিকনির্দেশনা প্রদান অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। এদিন দেশের সব বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক প্রধান বিচারপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

অনুষ্ঠানে প্রধান বিচারপতি বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের উদ্দেশে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। তিনি ডিসিদের রাষ্ট্রের নির্বাহী বিভাগ ও সাধারণ জনগণের মধ্যে কার্যকর সেতুবন্ধন হিসেবে উল্লেখ করেন।

প্রধান বিচারপতি ডিসিদের সরকারের প্রতিচ্ছবি হিসেবে উল্লেখ করে তাদের জনগণ, সমাজ, রাষ্ট্র, সৃষ্টিকর্তা সর্বোপরি নিজের বিবেকের কাছে যে দায়বদ্ধতা আছে তা সর্বদা স্মরণ রেখে সর্বক্ষেত্রে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি, মন্ত্রিপরিষদ সচিব, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ও সুপ্রিম কোর্ট রেজিস্ট্রির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

হারতে চলেছেন নেতানিয়াহু, বড় বিপর্যয়ের আভাস

দায়বদ্ধতা স্মরণ রেখে দায়িত্ব পালন করুন: ডিসিদেরকে প্রধান বিচারপতি

আপডেট সময়: ১০:৫১:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬