ঢাকা ০৮:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট

  • আপডেট সময়: ০৭:১৬:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
  • ১২ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস প্রতিষ্ঠিত সামাজিক ব্যবসা প্রতিষ্ঠান ‘গ্রামীণ কল্যাণ’-কে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

এনবিআরের কর দাবির বৈধতা চ্যালেঞ্জ করে গ্রামীণ কল্যাণের দায়ের করা রিট আবেদন খারিজ করে এ রায় দেন আদালত।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

আদালত সূত্রে জানা যায়, ২০০৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত এনবিআর গ্রামীণ কল্যাণের কাছে আয়কর বাবদ ৬৬৬ কোটি টাকা দাবি করে। প্রতিষ্ঠানটি এই কর দাবির বৈধতা নিয়ে হাইকোর্টে রিট আবেদন করেছিল। কিন্তু হাইকোর্ট এনবিআরের পক্ষে রায় দিয়ে রিট আবেদনটি খারিজ করে দেন, ফলে এনবিআরের দাবি করা সম্পূর্ণ অর্থ পরিশোধের আইনি বাধ্যবাধকতা তৈরি হয়েছে। গ্রামীণ কল্যাণের আইনজীবীরা জানিয়েছেন, তারা হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল করার সিদ্ধান্ত নিয়েছেন।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

হুতিদের ওপর হামলা চালাতে সৌদি যুবরাজের ফোন, ট্রাম্পের প্রত্যাখ্যান

ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট

আপডেট সময়: ০৭:১৬:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬