ঢাকা ১২:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

খোলামেলা রূপে ঝড় তুললেন বিদ্যা সিনহা মিম!

  • আপডেট সময়: ০৯:১৮:১৮ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫
  • ১৪৩ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:ঢালিউডের প্রথম সারির অভিনেত্রীদের একজন বিদ্যা সিনহা মিম। ২০০৭ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় বিজয়ী হয়ে বিনোদন জগতে পা রাখেন তিনি। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। একের পর এক সিনেমা, ওয়েব সিরিজ, টেলিফিল্ম, বিজ্ঞাপনে কাজ করে গেছেন।

গ্ল্যামার্স দুনিয়ায় উত্তাপ ছড়াতে মিমের জুড়ি নেই। তার আকর্ষণীয় রূপ, ফিগার বরাবরই ঝড় তোলে ভক্তদের হৃদয়ে।

সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব এই নায়িকা। প্রতিমুহূর্তে নিজের বিভিন্ন ছবি, ভিডিও ভক্তদের সঙ্গে সেখানেই শেয়ার করে নেন তিনি।

সম্প্রতি সাদা টপসে খোলামেলা রূপে দেখা মিলল মিমের। শনিবার সন্ধ্যায় নিজের ফেসবুক অ্যাকাউন্টে ১৬টি ছবি প্রকাশ করেছেন তিনি।

খোলা চুলের সঙ্গে হালকা মেকআপ, মিমের প্রতিটি ছবিতে অভিনেত্রীকে যেন নতুনভাবে আবিষ্কার করেছেন ভক্তরা।

কারো মন্তব্য, আপনি এত সুন্দর কেন? কেউ লিখেছেন, ঢালিউডের বর্তমান সময়ের সেরা অভিনেত্রী। কেউ আবার তার সাহসী পোশাকের প্রশংসায় মেতেছেন।

কয়েকদিন আগেই স্বামীকে নিয়ে মালদ্বীপে উড়াল দিয়েছিলেন মিম। সেখানে ভালোবাসা দিবস উদযাপনের পর আবার দেশে ফিরে এসেছেন। দেশে ফিরেই ভক্তদের এই চমক উপহার দিলেন অভিনেত্রী।

প্রসঙ্গত, ২০০৭ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় বিজয়ী হয়ে বিনোদন জগতে প্রবেশ করেন বিদ্যা সিনহা মিম। হুমায়ুন আহমেদ পরিচালিত ‘আমার আছে জল চলচ্চিত্রে’ অভিনয় করে দর্শকদের নজরে আসেন তিনি। এরপর থেকে টেলিভিশন নাটক ও চলচ্চিত্রে কাজ করে জনপ্রিয়তা অর্জন করেন। নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন এই অভিনেত্রী।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

বাবার লাশ বাড়িতে রেখে পরীক্ষায় অংশ নিলেন মেয়ে

খোলামেলা রূপে ঝড় তুললেন বিদ্যা সিনহা মিম!

আপডেট সময়: ০৯:১৮:১৮ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫