ঢাকা ০৩:১৫ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বেনজীরের গ্রেপ্তারের খবরে কী বললেন পরীমনি

  • আপডেট সময়: ১১:৪৪:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬
  • ৮ জন দেখেছে
Spread the love

ডেস্ক: সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার হওয়ার খবর ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে যখন ব্যাপক আলোচনা চলছে, তখন এ বিষয়ে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন চিত্রনায়িকা পরীমনি।

পরীমনি নিজের ফেসবুক অ্যাকাউন্টে বেনজীর আহমেদের গ্রেপ্তারের খবর সংবলিত একটি ফটোকার্ড শেয়ার করেন। তবে দীর্ঘ কোনো মন্তব্য নয়, মাত্র একটি শব্দ লিখেই নিজের প্রতিক্রিয়া প্রকাশ করেন তিনি। পোস্টের ক্যাপশনে পরীমনি লিখেছেন, ‘মজা।’ তার এই এক শব্দের মন্তব্য প্রকাশের পর থেকেই অনলাইনে শুরু হয় নতুন করে আলোচনা ও কৌতূহল।

অনেকেই ধারণা করছেন, ২০২১ সালে ঢাকা বোট ক্লাবে ঘটে যাওয়া ঘটনার পর যে আইনি ও সামাজিক বিতর্ক তৈরি হয়েছিল, সেই প্রেক্ষাপট থেকেই পরীমনির এমন প্রতিক্রিয়া। তবে এ বিষয়ে তিনি কোনো বিস্তারিত ব্যাখ্যা দেননি।

সাবেক এই পুলিশ প্রধানের বিরুদ্ধে প্রায় এক দশক অবৈধভাবে ক্লাবের সভাপতির পদ দখল করে ৩২ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগ রয়েছে। এমনকি পরীমনির নামে মামলা ও তার কারাবাসের পেছনেও তার হাত রয়েছে বলে অনেকে মনে করেন।

তবে বোটক্লাবের তৎকালীন সভাপতি নাসির মাহমুদ এক সংবাদ সম্মেলনে দাবি করেছিলেন, সাবেক আইজিপি ও ঢাকা বোটক্লাবের সাবেক প্রেসিডেন্ট বেনজীর আহমেদের সঙ্গে অভিনেত্রীর ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। ওই সময় তিনি জানান, বেনজীর অবৈধভাবে বিনাভোটে বোটক্লাবের প্রেসিডেন্ট হয়েছিলেন।

তবে এসব বক্তব্যের বিষয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর ভিন্ন অবস্থানও রয়েছে এবং সেগুলো আদালতে প্রতিষ্ঠিত তথ্য হিসেবে বিবেচিত নয়।

উল্লেখ্য, দুর্নীতি দমন কমিশনের একাধিক মামলার প্রেক্ষিতে ইন্টারপোলের সহায়তায় বেনজীর আহমেদকে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গ্রেপ্তার করা হয়েছে বলে বিভিন্ন সূত্রে জানানো হয়েছে। তার বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন, সম্পদের তথ্য গোপনসহ একাধিক মামলা চলমান রয়েছে। আদালতের নির্দেশে তার এবং পরিবারের সদস্যদের নামে থাকা সম্পদ জব্দ ও ব্যাংক হিসাব অবরুদ্ধ করার ঘটনাও আগে ঘটে।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

বেনজীরের গ্রেপ্তারের খবরে কী বললেন পরীমনি

আপডেট সময়: ১১:৪৪:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬