ঢাকা ১১:২৬ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

আমরা আইনের শাসন নিশ্চিত করতে চাই : প্রধানমন্ত্রী

  • আপডেট সময়: ০৯:৫৪:০৪ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬
  • ২৮ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘আমরা আইনের শাসন নিশ্চিত করতে চাই। কিন্তু যেকোনো কাজ করতে গেলে কিছু নিয়ম-কানুন আছে। যে কোনো অন্যায়কারীর বিচার করতে হলে, তাকে শাস্তি দিতে হলে সরকারের কিছু নিয়ম-কানুন আছে।’

শনিবার (২৩ মে) দুপুরে ময়মনসিংহের ত্রিশালে খাল পুনঃখননের উদ্বোধন শেষে আয়োজিত সমাবেশে বক্তব্যকালে এই আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, গত কয়েকদিন ধরে কিছু সংখ্যক মানুষ একটি পরিস্থিতির সৃষ্টি করতে চাচ্ছে, রাস্তা-ঘাট বন্ধ করে দিচ্ছে, এই কাজগুলো যারা করে প্রথমেই তারা আইনের শাসনকে বাধাগ্রস্ত করছে। এ ছাড়া দেশে যারা অরাজক পরিস্থিতির সৃষ্টি করতে চায়, তাদের ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এ সময় রামিসাকে হত্যার বিষয়টি অত্যন্ত হৃদয় বিদারক উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আইনের শাসন প্রতিষ্ঠা করতে চায় বিএনপি। বিচার কার্যক্রমের বিষয়ে তিনি বলেন, ‘নিয়ম মেনেই অন্যায়কারীর শাস্তি নিশ্চিত করা হবে। তবে কিছু সংখ্যক মানুষ রাস্তাঘাট বন্ধসহ নানা কার্যক্রমের মাধ্যমে আইন বাস্তবায়নকে বাধাগ্রস্ত করছে।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

সৌদির সঙ্গে মিল রেখে দেশের যেসব জেলায় আজ ঈদুল আজহা উদযাপন

আমরা আইনের শাসন নিশ্চিত করতে চাই : প্রধানমন্ত্রী

আপডেট সময়: ০৯:৫৪:০৪ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬