ঢাকা ০৮:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আইভিকে নতুন মামলায় গ্রেপ্তার না দেখানোর নির্দেশ

  • আপডেট সময়: ১১:২৬:২৩ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
  • ১৩৩ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে নতুন কোনো মামলায় গ্রেপ্তার না দেখানোর নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এর ফলে তার কারামুক্তির পথ অনেকটাই সহজ হয়েছে বলে মনে করা হচ্ছে।

রবিবার (২৬ এপ্রিল) দুপুরে হাইকোর্ট এ আদেশ দেন। এদিন আইভীর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার সারা হোসেন ও অ্যাডভোকেট মোতাহার হোসেন সাজু।

অ্যাডভোকেট মোতাহার হোসেন সাজু সাংবাদিকদের জানিয়েছেন, সেলিনা হায়াৎ আইভী হাইকোর্ট থেকে ১০টি মামলায় জামিন পেয়েছেন। তবে, নতুন করে আরো দুই মামলায় তাকে শ্যোন অ্যারেস্ট দেখানো হয়েছে। এই শ্যোন অ্যারেস্টের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হলে আদালত এ নির্দেশ দেন।

সর্বশেষ ১৩ এপ্রিল বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের ঘটনায় একটি হত্যা মামলায় কারাবন্দি আইভীকে গ্রেপ্তার দেখানো হয়। এ নিয়ে মোট ১২টি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

সেলিনা হায়াৎ আইভী নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক জ্যেষ্ঠ সহ-সভাপতি। বর্তমানে তিনি কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে আছেন।

গত বছরের ৯ মে ভোরে নিজ বাসা থেকে সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তার করে পুলিশ। পরে একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

আইজিপিকে সরিয়ে দেওয়ার গুঞ্জন

আইভিকে নতুন মামলায় গ্রেপ্তার না দেখানোর নির্দেশ

আপডেট সময়: ১১:২৬:২৩ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬