ঢাকা ১০:৩৯ অপরাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সাংবাদিকের কাছে চাঁদা দাবি, সেই ডাক্তার রাফসানসহ ২ জনের নামে মামলা

Spread the love

যশোরে শালিকাকে ধর্ষণ কান্ডে এবার দুলাভাই রাফসান জানিসহ দুইজনের বিরুদ্ধে বৃহস্পতিবার আদালতে মামলা করেছেন এশিয়ান টিভির যশোর জেলা প্রতিনিধি হাসিবুর রহমান শামীম। অভিযোগ করা হচ্ছে তাকে মারধর, চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকি দেয়া হয়েছে। আসামিরা হলেন, যশোরের বাঘারপাড়ার উপজেলার যাদবপুর গ্রামের জিল্লুর রহমানের ছেলে এম জিহাদ আলী ও সদর উপজেলার ঘুরুলিয়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে মনিরামপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার রাফসান জানি। অভিযোগ আমলে নিয়ে বিচারক ডিবি পুলিশকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দিয়েছেন।

মামলার অভিযোগে বাদী উল্লেখ করে, ডাক্তার রাফসান জানি  বিরুদ্ধে তার শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে মনিরামপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রয়েছে । ওই ঘটনার সংবাদ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে অভিযুক্তরা ক্ষুব্ধ হয়ে সাংবাদিকদের বিরুদ্ধে প্রতিহিংসাপরায়ণ আচরণ শুরু করে। পরবর্তীতে আসামিরা যশোরের ১০ সাংবাদিকের বিরুদ্ধে আদালতে একটি মামলাও করেন।  সেই প্রেক্ষিতে সাংবাদিক হাসিবুর রহমান শামীম নিজের ফেসবুক আইডিতে একটি পোস্ট দেন। ওই পোস্টের জেরে আসামিরা আরও ক্ষিপ্ত হয়ে ওঠে। গত ১৭ এপ্রিল দুইটি মোটরসাইকেলে করে কয়েকজন তার বাড়ির সামনে এসে তাকে ডাকাডাকি করে। তিনি বাইরে বের হলে অভিযুক্তরা শামীমের কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করে এবং টাকা না দিলে হাত কেটে নেওয়া ও হত্যার হুমকি দেয়।  এসময় তিনি প্রতিবাদ করলে আসামিরা তাকে মারধর করে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে বলে মামলায় উল্লেখ করা হয়েছে। বাধ্য হয়ে তিনি আদালতে এ মামলা করেন।

সূত্র: রাতদিন নিউজ

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

গুম-খুনের রাজনীতি থেকে বেরিয়ে আশার প্রত্যাশা প্রধানমন্ত্রীর

সাংবাদিকের কাছে চাঁদা দাবি, সেই ডাক্তার রাফসানসহ ২ জনের নামে মামলা

আপডেট সময়: ০৯:০৫:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬