ঢাকা ০৮:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

‘ডেঙ্গু নিয়ে সরকারের যথাযথ পদক্ষেপ নেই’

  • আপডেট সময়: ০৪:০৬:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অগাস্ট ২০১৯
  • ৩২৩ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:গোটা দেশের মানুষ ডেঙ্গু রোগে আতংকিত হলেও বর্তমান সরকার যথাযথ পদক্ষেপ গ্রহণ করেনি বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর মহাখালীস্থ ব্র্যাক ইউনিভার্সিটির সামনে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে এক জনসচেতনতামূলক র্যারলীতে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। র্যা লীতে ঢাকা মহানগর উত্তর বিএনপির নেতৃবৃন্দসহ সকল পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

রুহুল কবির রিজভী বলেন, ডেঙ্গু আতঙ্কে রাজধানী ঢাকাসহ সারাদেশের মানুষের মধ্যে এখন চরম আতঙ্ক বিরাজ করছে। প্রতিদিনই অসংখ্য মানুষ ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন এবং এদের মধ্যে কারো কারো প্রাণহানিও ঘটছে অথচ এই সঙ্কট মোকাবেলায় জনবিদ্বেষী সরকারের যথাযথ উদ্যোগ নেই। ভয়াবহ দু:শাসনে জর্জরিত মানুষের ভোট চুরি করে ক্ষমতাসীন হওয়ার জন্য জনগণ বর্তমান সরকারকে ঘৃনা করে বলেই সরকার জনগণকে শত্রু বলে মনে করে। জনগণের নিকট সরকারের কোনো জবাবদিহিতা নেই এবং রাষ্ট্রক্ষমতার জন্য বর্তমান শাসকগোষ্ঠী জনগণকে প্রয়োজন মনে করে না। সেজন্য দেশের যেকোনো প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় অবহেলা ও অবজ্ঞা করে থাকে।

তিনি বলেন, ডেঙ্গু সমস্যার মতো এতবড় জাতীয় সংকটে সরকারের কোনো দায়বদ্ধতা নেই বলেই প্রধানমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী এখন বিদেশে অবস্থান করছেন। আওয়ামী সরকারের রাজনীতি জনকল্যাণমূখী নয়ই বরং জনগণকে চরম দুর্ভোগের মধ্যে ফেলাই এদের রাজনীতির লক্ষ্য। তাই প্রাকৃতিক দুর্যোগে আওয়ামী মন্ত্রী-নেতাদের বাগাড়ম্বর বক্তব্য প্রদান ছাড়া সমস্যা সমাধানে কোনো কার্যকর উদ্যোগ গ্রহণ করে না।

রিজভী বলেন, কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি শুধু মিটিং-মিছিলের রাজনীতি করে না, বিএনপি নেতাকর্মীরা ঝড়-জলোচ্ছাস-বন্যাসহ সংক্রামক ব্যধিজনিত মহামারী মোকাবেলা করতেও জনগণের পাশে থাকে।

ডেঙ্গু সমস্যা সমাধানে সরকারের ব্যর্থতাকে দায়ী করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, অবিলম্বে সরকার ডেঙ্গু সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।

ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে ডেঙ্গু মোকাবেলায় জনসচেতনতামূলক র্যাালী অনুষ্ঠানের জন্য বিএনপি ঢাকা মহানগর উত্তর ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে তিনি আরো বলেন, বিএনপি চেয়ারপারসন ও চারবারের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মিথ্যা ও সাজানো মামলায় সরকার তাকে অন্যায়ভাবে কারারুদ্ধ করে রেখেছে। গতকাল বুধবার গোটা দেশবাসী অধীর ও ব্যাকুল হয়ে সর্বোচ্চ আদালতের দিকে তাকিয়ে ছিল, সবাই আশা করেছিল জুলুম ও অন্যায়ের প্রতিকার শেষ আশ্রয়স্থল উচ্চতর আদালত সরকারের নির্জলা সাজানো মিথ্যা মামলায় কারারুদ্ধ দেশনেত্রীকে জামিন দিবেন।

কিন্তু গোটা দেশবাসীকে হতাশ করে ৭৪ বছর বয়সী চরম অসুস্থ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জামিন আবেদন খারিজ করে দেয়া হয়েছে। এই রায় নিয়ে দেশের জনগণের সাথে আমরাও হতাশ ও উদ্বিগ্ন। জাতীয়তাবাদী শক্তি জনগণকে সাথে নিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কারামুক্তি লাভে রাজপথে নামার জন্য জোর প্রস্তুতি নিচ্ছে। অবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তির দাবি জানান রিজভী।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

আইজিপিকে সরিয়ে দেওয়ার গুঞ্জন

‘ডেঙ্গু নিয়ে সরকারের যথাযথ পদক্ষেপ নেই’

আপডেট সময়: ০৪:০৬:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অগাস্ট ২০১৯