ঢাকা ০৮:৩২ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে অরাজকতা সৃষ্টির চক্রান্ত চলছে: রিজভী

  • আপডেট সময়: ০৯:০৫:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
  • ৩১ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:পরাজিত শক্তি বোমা বাজি ও অগ্নিসংযোগ করে নৈরাজ্য তৈরির মাধ্যমে সরকারকে ব্যর্থ করার অপচেষ্টা ও পাঁয়তারা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ‘দীর্ঘ স্বৈরাচার বিরোধী আন্দোলন ও জুলাই গণঅভ্যুত্থানে রাজনীতিবিদ ও পেশাজীবীদের ভূমিকা’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, ভয়াবহ এক সংকটময় পরিস্থিতিতে বিএনপি দেশ পরিচালনার দায়িত্ব নিয়েছে। সেই কঠিন সংকট থেকে দেশকে উত্তরণের জন্য সরকার প্রতিনিয়ত সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।

তিনি আরও জানান, জনগণের প্রতি সরকারের দায়বদ্ধতা ও গভীর আন্তরিকতা রয়েছে বলেই বিদ্যমান সংকটগুলো দ্রুততার সঙ্গে সমাধান করা সম্ভব হচ্ছে।

আসন্ন দুর্গাপূজা ঘিরে সম্ভাব্য নাশকতার বিষয়ে হুঁশিয়ারি দিয়ে রিজভী বলেন, শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে জাতীয় ও আন্তর্জাতিক নানা ষড়যন্ত্র হতে পারে। তাই যেকোনো ধরনের চক্রান্ত রুখে দিতে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে তিনি সবাইকে সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানান।

আলোচনা সভায় দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ পেশাজীবী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

দেশে ৮৮ শতাংশ পরিবার আয়োডিনযুক্ত লবণ ব্যবহার করছে, শতভাগ ব্যবহার নিশ্চিতের আহ্বান প্রতিমন্ত্রীর

দেশে অরাজকতা সৃষ্টির চক্রান্ত চলছে: রিজভী

আপডেট সময়: ০৯:০৫:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬