ঢাকা ০৪:৩০ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এক সঙ্গে সজল-শখ!

  • আপডেট সময়: ০২:১৬:২০ অপরাহ্ন, সোমবার, ২২ জুলাই ২০১৯
  • ১৫৮ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:অনেক আগে থেকেই আব্দুন নূর সজলের সঙ্গে একাধিক বার জুটি গড়তে দেখা গেছে আনিকা কবির শখকে। এ জুটির ভক্তদের জন্য সুখবর হলো, আসন্ন কোরবানি ঈদের উপলক্ষে তারা একটি নতুন নাটকে অভিনয় করতে যাচ্ছেন। নাটকের নাম ‘দোটানায়’।

মাহতাব হোসেনের গল্পে এর চিত্রনাট্য করেছেন শামীমুল ইসলাম শামীম। নাটকটি পরিচালনা করেছেন বিনোদন সাংবাদিক আকাশ নিবির। এন, আর, মিডিয়ার নিবেদনে নাটকটি প্রযোজনা করছেন চৌধুরী এন্টারটেইনমেন্ট।

প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, বর্তমান সময়ের আলোচিত বরগুনার সেই মূমুর্ষ ঘটনার আদলেই মূলত নির্মিত হতে যাচ্ছে ‘দোটনায়’। বাস্তবে যা কিছু ঘটে যায় তা আসলে পুরোটা নাটকে দেখানো সম্ভব না হলেও দর্শকরা এই নাটকের মাধ্যমে কিছু সত্য নির্মম কাহিনী দেখতে পারবেন বলে আশা করা যাচ্ছে।

আগামী ২৭ তারিখ থেকে এর শুটিং শুরু হবে। এই নাটকের প্রধান চরিত্রে অভিনয় করতে দেখা যাবে এ সময়ের জনপ্রিয় অভিনেতা সজল ও মডেল অভিনেত্রী আনিকা কবির শখকে।

‘দোটানায়’ নাটকটি সম্পর্কে সজল বলেন, অসাধারণ একটি গল্পে নাটকটি নির্মিত হচ্ছে। তবে নাটকে ফেসবুকেরও কিছু বাস্তবচিত্র যোগকরা হয়েছে। আশাকরি দর্শকের মনে দাগ কাটবে। শখের সঙ্গে কাজের অভিজ্ঞতা খুবই ভালো। আশা করছি, এই নাটকটিও দর্শকের ভালো লাগার মতো একটি কাজ হবে।

এ প্রসঙ্গে আনিকা কবির শখ জানান, পরিচালককের সাথে আমার এসএমএস এ নাটকটি নিয়ে কথা হয়েছে। তার নাটকের শুটিং অনুযায়ী আগামী ২৭ জুলাই ডেট লক করা আছে। এই নাটকে আমার সহকর্মী হিসেবে থাকবেন সজল ভাই। আশাকরি নাটকটি বেশ জনপ্রিয়তা লাভ করবে।

নাটকের নির্মাতা আকাশ নিবির বলেন, আমি বিশ্বাস করি, আমাদের দেশে টিভি নাটক বিনোদনের সবচেয়ে বড় মাধ্যম। ঘটনার আড়ালে অনেক সত্যই ধামাচাপা পরে যায়। তখন দর্শকরা আমাদের মতো অনেক পরিচালকদের দিকে তাকিয়ে থাকে কিছু সত্য ঘটনা অবলম্বনে নাটক দেখার জন্য। দর্শকের এই ধরনের চাহিদার কথা মাথায় রেখে ‘দোটানায়’ নাটকটি র্নিমাণে আগ্রহী হয়েছি। তবে এই নাটকে একটি সারপ্রাইজিং চরিত্রে দেখা যাবে অভিনেতা ডিএ তায়েবকে।

উল্লেখ্য, কোরবানি ঈদ উপলক্ষে ‘দোটানায়’ নাটকটি একুশে টিভিতে প্রচারিত হবে। নাটকটিতে একটি রোমান্টিক গানও রয়েছে। নিজের কথা ও সুরে গানটির সংগীতায়োজন করেছেন কলকাতার রাকিব চৌধুরী।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

হারতে চলেছেন নেতানিয়াহু, বড় বিপর্যয়ের আভাস

এক সঙ্গে সজল-শখ!

আপডেট সময়: ০২:১৬:২০ অপরাহ্ন, সোমবার, ২২ জুলাই ২০১৯