ঢাকা ০৪:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

৮৩,ঝিনাইদহ- ৩ আসনে আঃ লীগের মনোনয়ন প্রত্যাশী সালাউদ্দিন মিয়াজির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

  • আপডেট সময়: ০৬:৪২:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৬ জুলাই ২০২৩
  • ৩৫৭ জন দেখেছে
Spread the love

লোকসমাচার,আব্দুর রউফ,কোটচাঁদপুর(ঝিনাইদহ)প্রতিনিধি:আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ ৩ আসন থেকে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী সাবেক সেনাবাহিনীর মেজর জেনারেল মোঃ সালাউদ্দিন মিয়াজির বিরুদ্ধে ঢাকা রিপোটার্স ইউনিটির কার্যালয়ে ভুক্তভোগী মোঃ ইউনুচ আলী প্রধান সংবাদ সম্মেলন করেছেন।

২৬ শে জুলাই বুধবার সকাল ১১ টার সময় ঢাকা রিপোটার্স ইউনিটির কার্যালয়ে মহেশপুর উপজেলার মোঃ ইউনুস আলী প্রধান, গ্রামঃ নুড়কি তলা, ডাকঘরঃ ঘুগরি পান্তাপাড়া, উপজেলাঃ মহেশপুর, জেলাঃ ঝিনাইদহ এক লিখিত অভিযোগ করেন। লিখিত অভিযোগ পত্রে ভুক্তভোগী পরিবার বলেন যশোর চাঁচড়া রেল স্টেশন নিকটবর্তী সাবেক সেনাবাহিনীর মেজর জেনারেল মোঃ সালাউদ্দিন মিয়াজির বিরুদ্ধে বিভিন্ন সময়ে ক্ষমতার অপব্যবহার করে নামে বেনামে কালো টাকার পাহাড় গড়ে তুলেছেন। তিনি মেজর জেনারেল থাকাবস্হায় প্রধানমন্ত্রীর সামরিক সচিবের দায়িত্ব পালন কালে ক্ষমতার দাপটে বিভিন্ন ভয়ভীতি প্রদর্শন পূর্বক আবাদী জমির পানি নিষ্কাশনের জায়গায় পুকুর কেটে বন্ধ করে দেন।
পানি নিষ্কাশনের জায়গা না থাকায় এখন ফসলী মাঠে পানি জমে থাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। যা চাষাবাদের অনুপযোগী হয়ে পড়েছে।

চাষির এখন মাথায় হাত,ভয়ে কিছু বলতে পারেনা সাধারণ চাষীরা। তিনি কালো টাকার পাহাড় গড়ে তুলেছেন। বাংলাদেশের বিভিন্ন জেলায় গড়ে তুলেছেন অবৈধ সম্পদের পাহাড়। গরীবের সম্পদ নিয়েছেন জবরদখল করে। মহেশপুর উপজেলায় ১০০ ভূমিহীন পরিবারের সম্পদ নিয়েছেন নিজের কব্জায়। ঢাকার অভিজাত এলাকায় বসবাসের জন্য গড়ে তুলেছেন আলিশান প্রাসাদ।

এভাবেই জবরদখলের রাজত্ব কায়েম করে চলেছেন তিনি। সম্প্রতি আমাদের জমি জবরদখল করে নেন। যা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার তদন্তে প্রমান পাওয়া গেছে। যিনি রাজনৈতিক নেতা হয়ে দেশ ও দশের সেবক হবেন এটাই মানুষ চাই। কিন্তু তা না করে তিনি সাধারণ মানুষের ভূমি দখল করে জনগণের সেবক হতে চাই।
সমাজের এমন মুখোশধারী নীরব ঘাতক আওয়ামীলীগ থেকে মনোনয়ন পেতে নাকি দৌঁড়ঝাপ শুরু করে দিয়েছেন বলে শোনা যাচ্ছে।

তাই সমাজ ও জাতির কাছে এমন মুখোশধারীদের মুখোশ উন্মোচন করতেই আজকের সংবাদ সম্মেলন।
ভূক্তভোগী ইউনুচ আলী প্রধান সাংবাদিকদের উদ্দেশ্য সমাজের এই মুখোশধারীদের মুখোশ উন্মোচিত করার সহযোগিতা কামনা করেছেন।

ট্যাগ
জনপ্রিয়

হারতে চলেছেন নেতানিয়াহু, বড় বিপর্যয়ের আভাস

৮৩,ঝিনাইদহ- ৩ আসনে আঃ লীগের মনোনয়ন প্রত্যাশী সালাউদ্দিন মিয়াজির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

আপডেট সময়: ০৬:৪২:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৬ জুলাই ২০২৩