ঢাকা ০৫:২৮ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

৪০০ কোটি পেরিয়ে হৃত্বিক-টাইগারের ‘ওয়ার’

  • আপডেট সময়: ০৯:০৭:০৯ অপরাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০১৯
  • ১২৭ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক : বলিউডের দুই সুপারস্টার এক হয়েছিলেন ‘ওয়ার’ ছবিতে। গত ২ অক্টোবর গান্ধি জয়ন্তীতে মুক্তি পেয়েছে সিনেমাটি। সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় এই ছবিতে দেখা গিয়েছে হৃত্বিক রোশন ও টাইগার শ্রফকে। যশরাজ ফিল্মস প্রযোজিত ব্যাপক আলোচিত এই ছবিতে হৃতিক রোশনের বিপরীতে অভিনয় করেছেন বাণী কাপুর।

মুক্তির প্রথম দিন থেকেই বক্স অফিস মাতাচ্ছে হৃত্বিক রোশন ও টাইগার শ্রফের নতুন এই ছবিটি। মুক্তির প্রথম দিনেই বক্স অফিস কাঁপিয়েছে ‘ওয়ার’। এক দিনেই আয় করেছে ৫৩ কোটি ৩৫ লাখ রুপি। ছবিটি মুক্তি পাওয়ার তিন দিনের মধ্যেই ১০০ কোটির ক্লাবে পৌঁছ গেছে। ১৫০ কোটি বাজেটের এই ছবিটি চারদিনের আয় হিসেবে ঘরে তুলেছে ১২২ কোটি রুপি।

বক্স অফিস বিশ্লেষকদের দেয়া তথ্যমতে, এখন পর্যন্ত শুধু বলিউড বক্স অফিসে ‘ওয়ার’ সিনেমার আয় ২৭১.৬৫ কোটি রুপি। পাশাপাশি অন্যান্য বক্স অফিস মিলিয়ে শুধু ভারতে আয় করেছে ৩৩৪.০৫ কোটি রুপি।

বক্স অফিস বিশ্লেষক তরন আদর্শ জানিয়েছেন, আন্তর্জাতিক বক্স অফিসে ৭৯.৮০ কোটি রুপি আয় করেছে ওয়ার। এর মধ্যে যুক্তরাষ্ট্রে ৩.৬২ মিলিয়ন, সংযুক্ত আরব আমিরাতে ৪.০৬ মিলিয়ন ও যুক্তরাজ্যে ৭২৯ হাজার মার্কিন ডলার আয় করেছে। সব মিলিয়ে ২০০ কোটি রুপি বাজেটের এই সিনেমার বিশ্বব্যাপী আয় ৪১৩.৮৫ কোটি রুপি।

খুব শিগগির সবচেয়ে বেশি আয়ের বলিউড সিনেমার তালিকায় শীর্ষ দশে স্থান পাবে। এছাড়া চলতি বছরের এখন পর্যন্ত সবচেয়ে বেশি আয়ের সিনেমা এটি।

‘ওয়ার’-এর সাফল্য প্রসঙ্গে এর পরিচালক সিদ্ধার্থ আনন্দ এক বিবৃতিতে বলেন, ‘ছবিটি বিশ্বব্যাপী ভালোবাসা পাচ্ছে, এটি আমাদের জন্য বেশ বড় ব্যাপার। বয়স্করাও একটি ছবি পছন্দ করছেন, যা দুর্লভ বিষয়। আমরা গভীরভাবে কৃতজ্ঞ। আশা করি, মানুষকে আমরা বিনোদন দিতে পেরেছি এবং আগামী দিনগুলোতেও দিতে পারব।’

এতে হৃতিক-টাইগার ছাড়া সিনেমাটিতে আরও অভিনয় করেছেন— বাণী কাপুর, অশুতোষ রানা, অনুপ্রিয়া গোয়েনকা, দীপান্বিতা শর্মা প্রমুখ।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

হারতে চলেছেন নেতানিয়াহু, বড় বিপর্যয়ের আভাস

৪০০ কোটি পেরিয়ে হৃত্বিক-টাইগারের ‘ওয়ার’

আপডেট সময়: ০৯:০৭:০৯ অপরাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০১৯