ঢাকা ০১:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

স্মার্টফোনে বিজয় কি-বোর্ড ব্যবহারের নির্দেশ

  • আপডেট সময়: ০৮:২৫:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জানুয়ারী ২০২৩
  • ১৩৯ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:বাংলাদেশে আমদানি করা ও স্থানীয়ভাবে উৎপাদিত সব অ্যান্ড্রয়েড স্মার্টফোনে বিজয় অ্যান্ড্রয়েড প্যাকেজ কিট (এপিকে) ব্যবহারের নির্দেশ দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

বাংলাদেশ মোবাইলফোন ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতিসহ সংশ্লিষ্টদের এ নির্দেশ দেওয়া হয়েছে।

বিটিআরসি’র উপ-পরিচালক কাজী মো. আহসানুল হাবীব মিথুন স্বাক্ষরিত এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়।

নির্দেশনায় উল্লেখ করা হয়, সরকারের নির্দেশনা অনুযায়ী সব অ্যান্ড্রয়েড মোবাইলফোনে বিজয় কি-বোর্ড ব্যবহারের বাধ্যবাধকতা রয়েছে। এ সংক্রান্ত বিষয়ে আমদানিকরা ও স্থানীয়ভাবে উৎপাদিত সব অ্যান্ড্রয়েড মোবাইলফোনে বিজয় অ্যান্ড্রয়েড এপিকে ফাইল ব্যবহারের লক্ষ্যে কমিশনের স্পেকট্রাম বিভাগ থেকে বিনামূল্যে বিজয় অ্যান্ড্রয়েড এপিকে ফাইল সরবরাহ করা হবে।

এ লক্ষ্যে নির্দেশনা জারির তিন কার্যদিবসের মধ্যে কমিশনের স্পেকট্রাম বিভাগের সহকারী পরিচালক দিদারুল ইসলামের কাছ থেকে বিজয় অ্যান্ড্রয়েড এপিকে ফাইলটি সংগ্রহ করার জন্য অনুরোধ করা হয়েছে।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, বাজারজাতকরণের অনুমতি গ্রহণের আগে সব অ্যান্ড্রয়েড স্মার্টফোনে বিজয় অ্যান্ড্রয়েড এপিকে ফাইল ইনস্টল করে কমিশনে তা প্রদর্শন করতে হবে। অন্যথায় ওই মোবাইল হ্যান্ডসেটের বাজারজাতকরণের জন্য কমিশন থেকে অনাপত্তি প্রদান করা হবে না।

ট্যাগ
জনপ্রিয়

যশোরে ৭ ঘন্টা অবরুদ্ধ থাকার পর এমপি গোলাম রসুল উদ্ধার জামাত ইসলামের বিক্ষোভ

স্মার্টফোনে বিজয় কি-বোর্ড ব্যবহারের নির্দেশ

আপডেট সময়: ০৮:২৫:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জানুয়ারী ২০২৩