লোকসমাচার ডেস্ক:সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির ২০২৬-২৭ মেয়াদের জন্য নির্বাচন আগামী ১৩ ও ১৪ মে অনুষ্ঠিত হবে।
রোববার (১ মার্চ) দুপুরে সমিতি মিলনায়তনে আয়োজিত এক বিশেষ সাধারণ সভায় এই প্রস্তাব অনুমোদন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি সিনিয়র আইনজীবী ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। সঞ্চালনা করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ভারপ্রাপ্ত সম্পাদক মো. মাহফুজুর রহমান মিলন।
এক বছর মেয়াদের সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির ১৪টি পদে নির্বাচন হয়ে থাকে। পদগুলো হলো একজন সভাপতি, দুইজন সহ-সভাপতি, একজন সম্পাদক, একজন কোষাধ্যক্ষ, দুইজন সহ-সম্পাদক ও সাতজন সদস্য।
উল্লেখ্য, সর্বশেষ ২০২৪ সালের মার্চে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (২০২৪-২৫) নির্বাচন অনুষ্ঠিত হয়।






















