ঢাকা ০৯:০৪ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সুদের বোঝা, শিক্ষকের আত্মহত্যা!

  • আপডেট সময়: ০৭:২৮:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০১৯
  • ১৪৫ জন দেখেছে
Spread the love

লোকসমাচার,খুলনা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় স্কুল শিক্ষক তারকের পর এবার সুদের বোঝা টানতে না পেরে স্কুল শিক্ষক নীলকোমল ঢালী গঁলায় রশি দিয়ে আত্মহত্যার পথ বেছে নিলেন। সে উপজেলার লস্কর ইউপির পূর্বখড়িয়ার আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং স্থানীয় মৃত. ললিত মোহন ঢালীর একমাত্র ছেলে। এ ঘটনায় থানা পুলিশেরর এসআই নাজমুল হুদা, ইউপি চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা কেএম আরিফুজ্জামান তুহিন, বিভুতী ভুষন সানা, স্নেহেন্দু বিকাশ ও ইউপি সদস্য অরবিন্দ মন্ডল সহ দলীয় নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

পারিবারিক সূত্র জানায়, সোমবার রাত ১১টার দিকে পাশ্ববর্তী একটি বাড়ীর জ্ঞাতীভোজ অনুষ্ঠানের প্রস্তুতি দেখে শিক্ষক নীল কোমল বাড়ীতে আসে। এর পর বাড়ীর ভিতর ঘের সংলগ্ন বেঞ্চে বসে সময় কাটিয়ে কোনো এক সময় সে বেঞ্চ ঘেষা শিরিশ গাছে সাথে গলায় লাইলনের রশি দিয়ে ঝুলে পড়ে। মঙ্গলবার ভোর বেলায় স্থানীয়রা শিক্ষককে গাছে ঝুলন্ত দেখে পুলিশ, চেয়ারম্যান ও মেম্বরদের খবর দেয়। এদিকে স্থানীয়রা অভিযোগ করেছেন এনজিও সহ গড়ইখালীর শাহাদৎ গাইন, ব্যবসায়ী মিন্টু, রশীদ ঢালী, নুরইসলাম, অরবিন্দু, পটল, দিবস হালদার ও এলাকার বহু সুদে ব্যবসায়ীদের দেনার ভার ও গালিগালাজ সহ্য না করতে পেরে শিক্ষক নীল কোমল আত্মহত্যা পথ বেছে নিতে বাধ্য হয়েছেন। সূত্র জানায়, এলাকায় ভদ্রবেশি মানুষ অবৈধ সুদের ব্যবসা করে জায়গা-জমি লিখে নিচ্ছে এবং এরা এলাকা ধব্বংস করে ফেলছে।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

আইজিপিকে সরিয়ে দেওয়ার গুঞ্জন

সুদের বোঝা, শিক্ষকের আত্মহত্যা!

আপডেট সময়: ০৭:২৮:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০১৯