ঢাকা ০৯:০৫ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সাতক্ষীরায় আওয়ামী লীগের দু’গ্রুপে সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ৩০

  • আপডেট সময়: ০৯:৪১:০৮ অপরাহ্ন, রবিবার, ১৮ অগাস্ট ২০১৯
  • ২২১ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুইগ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ৩০
পিএনএস, সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুইগ্রুপের সংঘর্ষে পাঁচজন গুলিবিদ্ধসহ অন্তত ৩০জন আহত হয়েছেন। প্রায় দুই ঘণ্টা ধরে চলা এ সংঘর্ষ পুলিশ রাবার বুলেট নিক্ষেপ করে নিয়ন্ত্রণে আনে।

রোববার দুপুর ২টার দিকে এ সংঘর্ষ শুরু হয়। উপজেলার বংশীপুর বাসস্ট্যান্ডে ঈশ্বরীপর ইউ পি চেয়রেম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শোকর আলী এবং উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সদ্য আওয়ামী লীগে যোগদানকারী নেতা সাদেকুর রহমান সাদেমের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতদের মধ্যে আক্তার আলী, আব্দুস সালাম, আব্দুল আ লিম, আবু সাইদ, নুর মোহাম্মদ, আবদুল বারেক, আওসাফুর, সফিকুল ও শাহ আলমের নাম জানা গেছে।

এদের মধ্যে গুলিবিদ্ধ আক্তার আলী, আব্দুস সালাম, আব্দুল আলিম, আবু সাইদ, নুর মোহাম্মদকে প্রথমে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় তাদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় লোকজন জানান, ভোরে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শোকর আলীর সমর্থক আব্দুল আলিম সাদেকুর রহমানের সমর্থক আসমতকে মারধর করে। এঘটনার প্রেক্ষিতে দুপুরে উভয়পক্ষের সমর্থকরা লাঠিসোটা নিয়ে বংশীপুর বাসস্ট্যান্ডে অবস্থান নেয়। পরে একপক্ষ অপরপক্ষকে লক্ষ করে ইটপাটকেল নিক্ষেপ করলে তাদের মধ্যে সংঘর্ষ বাধে। দুইঘণ্টা ধরে চলা এ সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৩০জন আহত হয়েছে।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কমকর্ত (ওসি) আনিসুর রহমান জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে উভয় গ্রুপের ২০ জন আহত হয়েছেন। ইট-পাটকেল নিক্ষেপ ও লাঠিসোটা নিয়ে সংঘর্ষ হয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে ও ছত্রভঙ্গ করতে ২৯ রাউন্ড রাবার বুলেট ছোড়া হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে সংর্ঘষের সময় গুলা গুলি হয়েছে কি তা আমার জানা নেই। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

আইজিপিকে সরিয়ে দেওয়ার গুঞ্জন

সাতক্ষীরায় আওয়ামী লীগের দু’গ্রুপে সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ৩০

আপডেট সময়: ০৯:৪১:০৮ অপরাহ্ন, রবিবার, ১৮ অগাস্ট ২০১৯