ঢাকা ০৪:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সাংবাদিকে পিটিয়ে জখম, পুলিশের বিরুদ্ধে প্রশাসনিক ব্যাবস্থা

  • আপডেট সময়: ০৮:৪১:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২০
  • ২৩৫ জন দেখেছে
Spread the love

লোকসমাচার,বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের মোরেলগঞ্জে এক সাংবাদিককে পিটিয়ে গুরুতর জখম করেছ পুলিশ। সোমবার বিকেল ৫ টার দিকে ভাটখালী বাজার এলাকায় সাংবাদিক রিফাত আল মাহমুদকে বেধড়ক মারিপট করে পুলিশ। রিফাত মাই টিভির বাগেরহাট জেলা প্রতিনিধি এবং ওই এলাকায়ই তার বাড়ি।

গুরুতর আহত রিফাতকে স্থানীয়ভাবে চিকিৎসা দিয়ে তার বাড়িতে পৌছে দিয়েছেন স্থানীয়রা। এ ঘটনায় এএসআই সাখাওয়াত ও কনস্টেবল ফয়েজ এর বিরুদ্ধে প্রসাশনিক ব্যাবস্থা গ্রহন করা হয়েছে। করোনা প্রতিরোধে সামাজিক দুরত্ব নিশ্চত করতে গিয়ে পোলেরহাট ফাঁড়ি পুলিশের কয়েকজন সদস্য বেপরোয়া লাঠিচার্জ করেন।

এ বিষয়ে সাংবাদিক রিফাত বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে পুলিশ আকস্মিকভাবে লাঠি চার্জ করে। এ সময় সাংবাদিক পরিচয় দিলে তাকে আরো বেশী পেটানো হয়। পিটুনিতে তার হাত, পা, হাটু, পিঠ রক্তাক্ত জখম হয়। মোবাইল ফোনটিও ভেঙে ফেলেন পুলিশ সদস্যরা।

এ ঘটনা সম্পর্কে থানার ওসি কেএম আজিজুল ইসলাম বলেন, পুলিশের সাথে সাংবাদিক রিফাত আল মাহমুদের ভুল বোঝাবুঝি হয়েছে। ওই দুই পুলিশ সদস্যদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যাবস্থা নেওয়া হয়েছে।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

হারতে চলেছেন নেতানিয়াহু, বড় বিপর্যয়ের আভাস

সাংবাদিকে পিটিয়ে জখম, পুলিশের বিরুদ্ধে প্রশাসনিক ব্যাবস্থা

আপডেট সময়: ০৮:৪১:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২০