ঢাকা ০৭:২৯ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শতাধিক কর্মী নিয়ে বিএনপিতে যোগ দিলেন আ’লীগ নেতা করিম

  • আপডেট সময়: ০৯:৫২:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৭ অগাস্ট ২০১৯
  • ১৫৮ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:বিএনপিতে যোগ দিয়েছেন গাজীপুর পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র আওয়ামী লীগ নেতা মো. আবদুল করিম। শনিবার বেলা সাড়ে ১১টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুল দিয়ে তিনি দলে যোগ দেন। আবদুল করিমের সঙ্গে তার শতাধিক অনুসারীরাও এদিন বিএনপিতে যোগ দেন।

যোগদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও গাজীপুর মহানগরের সভাপতি মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার। এসময় মির্জা ফখরুল সদ্য যোগ দেয়া নেতাদের অভিনন্দন জানান।

যোগদান অনুষ্ঠানে বক্তৃতায় মির্জা ফখরুল বলেন, এদেশের সব মানুষ বিশ্বাস করে খালেদা জিয়াই একমাত্র গণতান্ত্রিক নেত্রী, যিনি গণতন্ত্রকে উদ্ধার করতে পারেন। আমরা সবার আগে দেশনেত্রীর মুক্তি চাই। তিনি এদেশের মানুষের আকাঙ্ক্ষার প্রতীক, স্বাধীনতা স্বার্বভৌমত্বের প্রতীক। দ্বিতীয়ত হলো এই দখলদারি সরকার, যারা নির্বাচন না করে ক্ষমতা দখল করে নিয়েছে। তাদেরকে পদত্যাগ করে অবিলম্বে নিরপেক্ষ সরকারের অধীন নির্বাচন দিতে হবে। একইসঙ্গে যে নির্বাচন কমিশন আছে তাদেরকে বাতিল করে দিয়ে সবার কাছে গ্রহণযোগ্য ব্যক্তিদের নিয়ে নির্বাচন কমিশন গঠন করতে হবে। এটা ছাড়া দেশে কোনোদিন রাজনৈতিক ও অর্থনেতিক মুক্তি আসবে না।

তিনি বলেন, দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী যখন কারাগারে, হাজার হাজার নেতাকর্মীর নামে মামলা, সেই সময়ে আব্দুল করিমের যোগদান নিঃসন্দেহে আমাদের অনুপ্রাণিত করবে। তাকে আমরা দলে বরণ করে নিচ্ছি।

অনুষ্ঠানে বক্তব্য দেন গাজীপুর মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আলম শুক্কুর, সাংগঠনিক সম্পাদক সিরাজুল হক মোল্লা প্রমুখ। এসময় গাজীপুর মহানগর বিএনপির বিভিন্ন পর্যায়ের শতাধিক নেতাকর্মী ও সদ্য বিএনপিতে যোগ দেয়া নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

আইজিপিকে সরিয়ে দেওয়ার গুঞ্জন

শতাধিক কর্মী নিয়ে বিএনপিতে যোগ দিলেন আ’লীগ নেতা করিম

আপডেট সময়: ০৯:৫২:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৭ অগাস্ট ২০১৯