ঢাকা ০৭:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

লালমনিরহাটে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, চালক হাসপাতালে

  • আপডেট সময়: ০৭:১৫:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৯ জানুয়ারী ২০২২
  • ২৭০ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক: লালমনিরহাটে আদিতমারীতে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এ সময় ট্রেনের সহকারী চালক লিটন হোসেন আহত হয়েছেন।
বুধবার সকাল সাড়ে ৯টার দিকে ঐ উপজেলার রইজব্যাগ রেলস্টেশনে এ ঘটনা ঘটে।

লালমনিরহাট রেলওয়ে অফিস সূত্র জানায়, সকাল সাড়ে ৭টায় বুড়িমারী থেকে ডাউন ৪৫৫ নং লোকাল ট্রেনটি লালমনিরহাটের উদ্দেশ্যে রওনা দেয়। সাড়ে ৯টার দিকে রইজব্যাগ রেলস্টেশন পার হলে হঠাৎ করে ইঞ্জিনে উপর্যুপরি কয়েকটি পাথরের টুকরো পড়ে। ঐ সময় ইঞ্জিনের কাঁচ ভেঙে একটি পাথর ট্রেনের সহকারী চালক লিটন হোসেনের ঠোঁটে আঘাত করে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়।

লালমনিরহাট রেলওয়ে থানার ওসি ফেরদৌস আলী বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। অপরাধীকে শনাক্তের চেষ্টা চলছে। ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনাটি দুঃখজনক। পাথর নিক্ষেপ বন্ধে জনসচেতনতা ও সতর্কতামূলক প্রচারণা অব্যাহত রয়েছে।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

আইজিপিকে সরিয়ে দেওয়ার গুঞ্জন

লালমনিরহাটে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, চালক হাসপাতালে

আপডেট সময়: ০৭:১৫:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৯ জানুয়ারী ২০২২