ঢাকা ০৯:৩৯ অপরাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

লক্ষ্মীপুরে বজ্রপাতে নববধূর মৃত্যু

  • আপডেট সময়: ১১:২৮:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
  • ১০ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:বিয়ের আনন্দ কাটতে না কাটতেই বিষাদের ছায়া নেমে এলো লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার হাজিরহাট ইউনিয়নে। বজ্রপাতে প্রাণ হারিয়েছেন হাফেজা লিমা আক্তার (১৮) নামের এক তরুণী, যার বিয়ে হয়েছিল মাত্র দুই মাস আগে। স্বামীর ঘরে যাওয়ার প্রস্তুতির মধ্যেই না ফেরার দেশে চলে গেলেন তিনি।

বৃহস্পতিবার (৭ মে) দুপুরে উপজেলার ৭ নং হাজিরহাট ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের সাত ধরুন এলাকার আব্দুল হাওলাদার বাড়িতে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত লিমা ওই এলাকার ইউসুফ আলী খোকনের বড় মেয়ে।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ৩টার দিকে যখন ঝড়ো হাওয়া ও বৃষ্টি শুরু হয়, তখন লিমা বাড়ির পাশে একটি বিলের ধারে ছিলেন। এ সময় আকস্মিক বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। তাৎক্ষণিক পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে স্থানীয় ফজুমিয়ার হাট পপুলার ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্বজনরা জানান, মাত্র দুই মাস আগে পারিবারিকভাবে লিমার বিয়ে সম্পন্ন হয়েছিল। বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হলেও তিনি বাবার বাড়িতেই অবস্থান করছিলেন। কয়েকদিন পরেই তার স্বামীর বাড়িতে যাওয়ার কথা ছিল। কিন্তু একটি বজ্রপাত সব স্বপ্ন লন্ডভন্ড করে দিল। লিমার এই আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের মাতম চলছে।

স্থানীয় পল্লী চিকিৎসক রিয়াজ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হাসপাতালে আনার আগেই লিমার মৃত্যু হয়েছে।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল আলম বজ্রপাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

গুম-খুনের রাজনীতি থেকে বেরিয়ে আশার প্রত্যাশা প্রধানমন্ত্রীর

লক্ষ্মীপুরে বজ্রপাতে নববধূর মৃত্যু

আপডেট সময়: ১১:২৮:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬