সোমবার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষয়টি জানালেও এখন পর্যন্ত রেড জোন ঘোষিত এলাকাগুলোতে কোন বিধি নিষেধ কার্যকর করা হয়নি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, আজ এ বিষয়ে গণবিজ্ঞপ্তি জারি করে সংশ্লিষ্ট এলাকায় মাইকিং করা হবে। আগামীকাল থেকে রেড জোন এলাকাগুলোতে বিধি নিষেধ কার্যকরে পদক্ষেপ নেওয়া হবে। রেড জোনের আওয়াতাধীন এলাকাগুলো হলো শহরের কমলাপুর, থানাপাড়া, কুঠিপাড়া, চৌড়হাস, আদর্শপাড়া, হাউজিং, কালীশংকরপুর, বাড়াদি, জগতি, চেঁচুয়া ও কুমারগাড়া। এছাড়া ভেড়ামারা শহরের ওয়ার্ডভিত্তিক এলাকা হলো, ফারাকপুর, নওয়াদাপাড়া, পূর্ব ভেড়ামারা, কুঠি বাজার, দক্ষিণ রেলগেট ও বামনপাড়া।

























