ঢাকা ০৪:২৯ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীর মিরপুরে কিশোরীকে ছয় দিন ধরে ৮ জনের গণধর্ষণ

  • আপডেট সময়: ০৯:০৪:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০১৯
  • ১৮৭ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক : রাজধানীর মিরপুরের একটি খালি প্লটে এক কিশোরীকে ৬ দিন আটকে গণধর্ষণ করেছে ৮ বখাটে। এ ঘটনায় ৩ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরা হলেন ইমরান (১৯), খোকন মিয়া (২০) ও বিজয় (১৮)।

পল্লবী থানার তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আবদুল মাবুদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

গত শুক্রবার রাতে ভিকটিম’র ভাই বাদী হয়ে পল্লবী থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। এ ঘটনার মূল আসামি আমজাদ হোসেন একই এলাকায় বসবাস করেন।

ভিকটিমের ভাই জানান, আসামি আমজাদ হোসেন একই এলাকায় বসবাস করার সুবাদে আমার বোনের সঙ্গে পরিচয়। ৬ অক্টেবর সন্ধ্যায় কারখানা ছুটি হলে আমার বোনকে কারখানার সামনে থেকে কথা আছে বলে আমজাদ পলাশ নগর চার নম্বর গেট সংলগ্ন খালি প্লটের কাছে নিয়ে যায়। সে সময় আশপাশে কোনো লোকজন না থাকায় কয়েকজন বখাটে জোরপূর্বক তাকে কোলে তুলে সেই প্লটের ভেতরে নিয়ে যায়।

পরে বিভিন্ন ধরনের ভয়-ভীতি দেখিয়ে আসামি ইমরান আমার বোনকে জড়িয়ে ধরে মাটিতে ফেলে দেয়। তাকে ধর্ষণ করে। পরে পালাক্রমে রবিন ও খোকনও ধর্ষণ করে।

তিনি আরো জানান, এরপর তারা আমার বোনকে পল্লবীর পলাশ নগরে একটি নির্মাণাধীন বাড়িতে নিয়ে যায়। সেখানে ৭ অক্টোবর সকাল থেকে বিকেল পর্যন্ত আসামি সোহেল ও জয় আমার বোনকে মাদক সেবন করিয়ে পালাক্রমে ধর্ষণ করে। সেদিনই আমার বোন বাসায় ফিরে এসে আমাদের সব ঘটনা জানায়।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

হারতে চলেছেন নেতানিয়াহু, বড় বিপর্যয়ের আভাস

রাজধানীর মিরপুরে কিশোরীকে ছয় দিন ধরে ৮ জনের গণধর্ষণ

আপডেট সময়: ০৯:০৪:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০১৯