ঢাকা ১২:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরে ট্রাকচাপায় প্রাণ হারাল ৩ নারী শ্রমিক

  • আপডেট সময়: ০৯:৫৭:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৭ নভেম্বর ২০২১
  • ১৮৮ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক: রংপুরের তারাগঞ্জে ট্রাকচাপায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। নিহতরা তারাগঞ্জ ব্লিং লেদার কম্পানিতে কাজ করতেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। আজ শনিবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

নিহতদের মধ্যে দুইজনের নাম পাওয়া গেছে। এরা হলেন- মমতা বেগম ও লাভলি বেগম। আহতদের তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি ব্যাটারিচালিত ইজিবাইকে করে ছয়জন ফিরছিলেন। ইজিবাইকটি উপজেলার ব্রাদার্স কোল্ড স্টোরেজের সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকচাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। নিহতরা সবাই নারী শ্রমিক।

তারাগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুন্নবী প্রধান দুর্ঘটনায় হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ৭ ঘন্টা অবরুদ্ধ থাকার পর এমপি গোলাম রসুল উদ্ধার জামাত ইসলামের বিক্ষোভ

রংপুরে ট্রাকচাপায় প্রাণ হারাল ৩ নারী শ্রমিক

আপডেট সময়: ০৯:৫৭:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৭ নভেম্বর ২০২১