ঢাকা ০২:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরে জুট মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড

  • আপডেট সময়: ০৫:৩২:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০১৯
  • ১৫৬ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক : রংপুরের মিঠাপুকুর জায়গীরহাটে নর্থবেঙ্গল জুট মিলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে বস্তা, পাট ও সুতলি পুড়ে গেছে। এতে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে মিলের মালিক।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস কর্মীরা জানান, মঙ্গলবার বেলা ১২টার দিকে মিলে আগুন লাগে। খবর পেয়ে রংপুর, মিঠাপুকুর ও পীরগঞ্জ ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে দুপুর দেড়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ ব্যাপারে নর্থ বেঙ্গল জুট মিলের চেয়ারম্যান ও রংপুর চেম্বারের সাবেক সভাপতি আবুল কাশেম বলেন, মঙ্গলবার সকাল থেকে মিলে স্বাভাবিক কাজকর্ম চলছিল। হঠাৎ আগুনের কুণ্ডলী দেখতে পাই। তিনি দাবি করেন, আগুনে বস্তা, সুতলি ও পাট পুড়ে প্রায় দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে।

রংপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক শামসুজ্জামান জানান, খবর পেয়ে রংপুর ও মিঠাপুকুরের ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে পীরগঞ্জ থেকে আরও দুটি ইউনিট এসে যোগ দেয়। প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে দুপুর দেড়টার দিকে আগুন নিয়ে আনা হয়। প্রাথমিক ভাবে শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

বাবার লাশ বাড়িতে রেখে পরীক্ষায় অংশ নিলেন মেয়ে

রংপুরে জুট মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড

আপডেট সময়: ০৫:৩২:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০১৯