ঢাকা ১২:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরে আদালত চত্তরে আওয়ামীলীগ-বিএনপি সংঘষ : টিয়ারসেল: গুলি : আহত-১০

  • আপডেট সময়: ০১:৫৪:৩৪ অপরাহ্ন, রবিবার, ৪ নভেম্বর ২০১৮
  • ১৭৭ জন দেখেছে
Spread the love

স্টাফ রিপোটার : রংপুরে আদালত চত্তরে বিএনপি-আওয়ামীলীগের মধ্যে সংঘষের ঘটনা ঘটেছে। সংঘষে অন্তত ১০ জন আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ টিয়ারসেল নিক্ষেপ ও ফাঁকা গুলি করেছে। রংপুরে আদালত চত্বরে ব্যরিস্টার মইনুলের জামিন শুনানী শেষে রোববার দুপুর সোয়া ১টার দিকে এ ঘটনা ঘটে। সংঘষে রংপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা যুব মহিলালীগের সাধারন সম্পাদক নাসিমা জামান ববি, মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি এ্যাড: দিলশাদ ইসলাম মুকুল, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ইসমাইল হোসেন সাজু সহ ১০ জন আহত হয়েছে।
এদিকে মানহানি মামলায় গ্রেফতার ব্যারিস্টার মইনুল হোসেনকে জামিন শুনানির জন্য রংপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আনার সময় আওয়ামীলীগের নেতা কমীরা ডিম নিক্ষেপ ও জুতা ছুড়ে মারে এবং ঝাড়– মিছিল করে। মইনুলকে আদালতে হাজির করা হবে এমন খবর পেয়ে রংপুর জেলা ও মহানগর মহিলা আওয়ামীলীগ, যুব মহিলালীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা সকাল সাড়ে ১০টা থেকে আদালতের হাজির হয়। আদালত সূত্রে জানা গেছে, ১৬ অক্টোবর রাতে একটি বেসরকারি টিভি চ্যানেলের টকশোতে সাংবাদিক মাসুদা ভাট্টিকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন ব্যারিস্টার মইনুল হোসেন। এ ঘটনায় রংপুরের মানবাধিকারকর্মী মিলি মায়া বাদী হয়ে গত ২২ অক্টোবর অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মইনুল হোসেনের বিরুদ্ধে মানহানি মামলা করেন। মামলাটি আমলে নিয়ে ওইদিন গ্রেফতারি পরোয়ানা জারি করেন বিচারক আরিফা ইয়াসমিন মুক্তা। ফলে ওইদিন রাতেই ঢাকায় গ্রেফতার হন ব্যারিস্টার মইনুল। পরে ২৫ অক্টোবর তার পক্ষে জামিন আবেদন করা হলে আদালতে নথি না আসায় শুনানি স্থগিত করে তাকে আদালতে হাজির করার নির্দেশ দেন বিচারক।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

ঈদের দিন যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী

রংপুরে আদালত চত্তরে আওয়ামীলীগ-বিএনপি সংঘষ : টিয়ারসেল: গুলি : আহত-১০

আপডেট সময়: ০১:৫৪:৩৪ অপরাহ্ন, রবিবার, ৪ নভেম্বর ২০১৮