ঢাকা ১২:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

যে কারণে ঢাবিতে আজ দেখানো হল না আর্জেন্টিনা-মিশর ম্যাচ

  • আপডেট সময়: ১০:৩৫:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
  • ৩০ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:টানা বৃষ্টি ও বৈরী আবহাওয়ার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাঁচটি ভেন্যুতে বড়পর্দায় ২০২৬ ফিফা বিশ্বকাপের ম্যাচ সম্প্রচার সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। ফলে ফুটবলপ্রেমীরা বড়পর্দায় আর্জেন্টিনার ম্যাচ উপভোগ করতে পারবেন না।

মঙ্গলবার (৭ জুলাই) সন্ধ্যায় আয়োজকদের পক্ষ থেকে দেওয়া এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, টানা বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ায় দর্শকদের নিরাপত্তার কথা বিবেচনা করে মঙ্গলবারের সব আয়োজন স্থগিত করা হয়েছে।

তবে আবহাওয়া স্বাভাবিক হলে বুধবার থেকে নির্ধারিত পাঁচটি ভেন্যুতেই বিশ্বকাপের প্রতিটি ম্যাচ আবারও বড়পর্দায় সম্প্রচার করা হবে বলে জানানো হয়েছে।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সার্বিক সহযোগিতায় অ্যাথলেট স্পোর্টস গিয়ারের আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, হাজী মুহম্মদ মুহসীন হলের খেলার মাঠ, কবি জসীম উদ্‌দীন হলের খেলার মাঠ, জগন্নাথ হল উপাসনালয় এবং ড. মুহম্মদ শহীদুল্লাহ হলের খেলার মাঠে বড়পর্দায় বিশ্বকাপের ম্যাচ দেখানোর ব্যবস্থা করা হয়েছিল।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

বাবার লাশ বাড়িতে রেখে পরীক্ষায় অংশ নিলেন মেয়ে

যে কারণে ঢাবিতে আজ দেখানো হল না আর্জেন্টিনা-মিশর ম্যাচ

আপডেট সময়: ১০:৩৫:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬