ঢাকা ০৭:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরে মেয়ের গোছলের ভিডিও করে ব্ল্যাকমেইল, প্রতিবাদ করায় প্রাণ গেল পিতার

  • আপডেট সময়: ০৭:২৭:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০১৯
  • ১৪৫ জন দেখেছে
Spread the love

লোকসমাচার,স্টাফ রিপোর্টার, যশোর : মেয়ের গোছলের ভিডিও করে ব্ল্যাকমেইলের প্রতিবাদ করায় প্রাণ দিতে হলো পিতাকে। শুক্রবার সকালে যশোরের উপশহরের ৬ নম্বর সেক্টর সারথী মিল এলাকায় এ ঘটনা ঘটেছে। নিহত আব্দুর রাজ্জাক সারথী মিল এলাকার বাসিন্দা ও নৈশ প্রহরী। এ ঘটনায় পুলিশ হোসেন নামে একজনকে আটক করেছে।

স্থানীয় সূত্র ও এলাকাবাসী জানায়, প্রায় তিনমাস আগে সারথী মিল এলাকার ইলেক্ট্রিশিয়ান হোসেন গোপনে প্রতিবেশী আব্দুর রাজ্জাকের বিবাহিত মেয়ের গোছলের ভিডিও ধারণ করে। এরপর ওই ভিডিও দেখিয়ে গত ৩ মাস ধরে ব্ল্যাকমেইল ও অনৈতিক সম্পর্ক স্থাপনে বাধ্য করে। বৃহস্পতিবার রাতে বিষয়টি জানাজানি হয়ে যায়। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে আব্দুর রাজ্জাক এর প্রতিবাদ করতে গেলে হোসেন তার বুকে লাথি মারে। এতে পড়ে গিয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাজ্জাকের লাশ উদ্ধার এবং হোসেনকে হেফাজতে নেয়।

যশোর কোতোয়ালি মডেল থানার ওসি মনিরুজ্জামান জানান, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। হোসেনকে হেফাজতে নেয়া হয়েছে। যে ভিডিও’র কথা বলা হচ্ছে সেটির অনুসন্ধান চলছে।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

আইজিপিকে সরিয়ে দেওয়ার গুঞ্জন

যশোরে মেয়ের গোছলের ভিডিও করে ব্ল্যাকমেইল, প্রতিবাদ করায় প্রাণ গেল পিতার

আপডেট সময়: ০৭:২৭:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০১৯