ঢাকা ০৫:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মোখা : ৪ বোর্ডের সব শিক্ষাপ্রতিষ্ঠান রোববার বন্ধ

  • আপডেট সময়: ০৮:১৫:২৫ অপরাহ্ন, শনিবার, ১৩ মে ২০২৩
  • ১২৫ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:ঘূর্ণিঝড় মোখার কারণে চার বোর্ডের সব শিক্ষাপ্রতিষ্ঠান রোববার (১৪ মে) বন্ধ ঘোষণা করেছে সরকার। বোর্ডগুলো হলো- চট্টগ্রাম শিক্ষা বোর্ড, বরিশাল শিক্ষা বোর্ড, কুমিল্লা শিক্ষা বোর্ড ও যশোর শিক্ষা বোর্ড।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব সাইফুর রহমান খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে শনিবার (১৩ মে) এ তথ্য জানানো হয়েছে।

ঐ বিজ্ঞপ্তিতে বলা হয়, বঙ্গোপসাগরে সৃষ্ট অতিপ্রবল ঘূর্ণিঝড় মোখার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ড, বরিশাল শিক্ষা বোর্ড, কুমিল্লা শিক্ষা বোর্ড ও যশোর শিক্ষা বোর্ডের আওতাধীন জেলাগুলোর মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান রোববার (১৪ মে) বন্ধ থাকবে। এজন্য প্রয়োজনীয় নির্দেশনা দিতে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

ট্যাগ
জনপ্রিয়

হারতে চলেছেন নেতানিয়াহু, বড় বিপর্যয়ের আভাস

মোখা : ৪ বোর্ডের সব শিক্ষাপ্রতিষ্ঠান রোববার বন্ধ

আপডেট সময়: ০৮:১৫:২৫ অপরাহ্ন, শনিবার, ১৩ মে ২০২৩