ঢাকা ০৯:১৮ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মিয়া খলিফার সঙ্গে তুলনা, যা বললেন সামিরা মাহি

  • আপডেট সময়: ১০:০২:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫
  • ৯৮ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহি। পর্দায় চরিত্রকে জীবন্ত করে তুলতে তাঁর জুড়ি মেলা ভার। এক লহমায় দর্শক বন্দী হয়ে যায় তার সৌন্দর্য ও অভিনয় নৈপুণ্যের মায়াজালে। বিজ্ঞাপনের মাধ্যমে শোবিজে যাত্রা শুরু। নাটকে অভিনয় দিয়ে অল্প সময়ে জনপ্রিয়তা অর্জন করেছেন।

সম্প্রতি অভিনেত্রীর একগুচ্ছ ছবি সামাজিকমাধ্যমে জোর আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই ট্রল করছেন। আবার নেটিজেনদের কেউ কেউ কটাক্ষ করে অভিনেত্রীর পোস্টের মন্তব্যের ঘরে লিখেছেন, মিয়া খলিফার মতো লাগছে। নেটিজেনদের এমন বিদ্রুপ মন্তব্য নজর এড়ায়নি অভিনেত্রীর।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) নেটিজেনদের মন্তব্যের জবাবে এক পোস্টে অভিনেত্রী লেখেন, ‘একজোড়া চশমা দেখে কারও কারও ভিন্নভাবে মনে হতে পারে। কিন্তু আমার জন্য এটা শুধুই অফিস লুকের অংশ। প্রতিটি পোশাক বা ভঙ্গিকে অপ্রাসঙ্গিকভাবে দেখার প্রয়োজন নেই। স্টাইলকে তার মতো করেই উপভোগ করা উচিত।’

গতকাল বুধবার (১৩ আগস্ট) নিজের ফেসবুকে প্রকাশিত একগুচ্ছ ছবি থেকে আলোচনার সূত্রপাত। যেখানে দেখা গেছে নীল রঙের কোর্ট, চোখে চশমা পরে একটি সাজানো অফিসে বসে আছেন। ছবিগুলো প্রকাশ করে অভিনেত্রী লিখেছেন, আসছে ‘সুইট কলিগ’। এই ছবিগুলো মুলত অভিনেত্রীর আসন্ন আসন্ন নাটক ‘সুইট কলিগ’। নাটকের প্রচারণার অংশ হিসেবে তিনি ছবিগুলো সামাজিকমাধ্যমে প্রকাশ করেছিলেন।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যুবদল থেকে বহিষ্কার এমপিপুত্র মিন্টু, প্রত্যাহার ওসি

মিয়া খলিফার সঙ্গে তুলনা, যা বললেন সামিরা মাহি

আপডেট সময়: ১০:০২:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫