ঢাকা ০৫:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মাগুরায় আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে জখম

  • আপডেট সময়: ১০:০৯:১৮ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২০
  • ১৮১ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:মাগুরা পৌরসভার ৪নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক হেলাল খানকে কুপিয়ে জখম করা হয়েছে। বুধবার সকালে হেলাল ব্যবসায়ী রুবেলের কাছে পাওনা টাকা চাইতে যায়। এসময় রুবেল তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে।

মাগুরা সদর হাসপাতালে ভর্তি হেলাল খান জানান, রুবেলের সাথে তার ঠিকাদারী ব্যবসার লেনদেন ছিল। এই লেনদেনের সূত্রে রুবেলের কাছে তার ৩ লাখ ৩ হাজার টাকা পওনা ছিল। সকাল ১১টার দিকে সে শহরের পিটিআই এলাকায় রুবেলের বাড়ির গেটে হেলাল খান এ বিষয়ে রুবেলের সাথে কথা বলতে যায়। হেলাল খান বাড়ির নিচতলার গেটে গিয়ে রুবেলকে ডাক দেয়। এসময় রুবেল গেট খুলেই হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে হেলালের বাম হাতে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে সদর হাসপাতালে ভর্তি করে।

মাগুরা সদর থানার ওসি জয়নাল আবেদীন বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌছে। পলাতক রুবেলকে গ্রেফতারের চেষ্টা চলছে। এ ব্যাপারে মামলা হয়েছে।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

বাবার লাশ বাড়িতে রেখে পরীক্ষায় অংশ নিলেন মেয়ে

মাগুরায় আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে জখম

আপডেট সময়: ১০:০৯:১৮ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২০