ঢাকা ০৭:২৯ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ভাড়া বাসায় তরুণীর আত্মহত্যা

  • আপডেট সময়: ০২:৫৭:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুলাই ২০১৯
  • ২৪৪ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:সাভারের আশুলিয়ায় চুমকি আক্তার (২৫) নামের এক তরুণী আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার (১৮ জুলাই) সন্ধ্যায় আশুলিয়ার শ্রীপুরে এ ঘটনা ঘটে।

নিহত চুমকি নওগাঁর রানিনগর থানার বাবু সরদারের মেয়ে। সে শ্রীপুরের সানোয়ার হোসেনের বাসায় ভাড়া থাকত ও স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করত।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. বদরুজ্জামান জানান, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে যায় পুলিশ। ভেতর থেকে দরজা বন্ধ থাকায় দরজা ভেঙে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এই তরুণী একাই এ বাড়িতে ভাড়া থাকত।

এসআই আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই তরুণী আত্মহত্যা করেছে। তবে কারণ জানা যায়নি। বাড়ির মালিক ও আশপাশের লোকজনও কিছু বলতে পারছেন না।

তবে বাড়ির মালিক এ বাসায় থাকতেন না বলে জানা গেছে। ময়নাতদন্তের পরে বিস্তারিত জানা যাবে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
এ ঘটনায় বাড়ির মালিক সানোয়ার হোসেন বাদী হয়ে আশুলিয়া থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

আইজিপিকে সরিয়ে দেওয়ার গুঞ্জন

ভাড়া বাসায় তরুণীর আত্মহত্যা

আপডেট সময়: ০২:৫৭:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুলাই ২০১৯