ঢাকা ০৯:১৯ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই নেতাকে অবরুদ্ধ করে হামলা

  • আপডেট সময়: ১১:০৯:২৪ অপরাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫
  • ১১৩ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আবদুল হান্নান মাসউদ ও কেন্দ্রীয় সমন্বয়ক রাসেল আহমেদকে অবরুদ্ধ করে হামলার অভিযোগ উঠেছে। শনিবার বিকালে চট্টগ্রাম ওয়াসার মোড়ের একটি অফিসে এ ঘটনা ঘটে।

রাসেল আহমেদ দাবি করেন, চট্টগ্রামে ‘ছাত্রলীগ নিয়ন্ত্রিত ডট গ্যাং’ এর সদস্যরা ওই হামলা চালিয়েছে। সার্বিক পরিস্থিতি ও ঘটনা নিয়ে শনিবার রাতে চট্টগ্রাম প্রেসক্লাবে প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হবে। সেখানে বিস্তারিত তুলে ধরা হবে।

জানা গেছে, ওয়াসা মোড়ে ওই অফিসে অবস্থান করছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ ও সমন্বয়ক রাসেল আহমেদ। এ সময় ‘ডট গ্যাং’ সদস্যরা ওই অফিস অবরোধ করে। একপর্যায়ে তারা হামলা চালায়।

এর আগে জুলাইয়ের ঘোষণাপত্রের পক্ষে চট্টগ্রামে পথসভা, জনসংযোগ ও লিফলেট বিতরণ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। বিকাল ৩টায় নগরের বিপ্লব উদ্যানে পথসভা করে লিফলেট বিতরণ ও জনসংযোগ শুরু করেন তারা। পরে পথসভায় বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ ও সমন্বয়ক রাসেল আহমেদ।

এতে চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আবদুল হান্নান মাসউদ বলেন, ‘জুলাইয়ের ঘোষণাপত্রের জন্য আমরা সরকারকে আলটিমেটাম দিয়েছি। আশা করি সরকার ১৫ জানুয়ারির মধ্যেই জুলাইয়ের ঘোষণাপত্র প্রকাশ করবে। জুলাই ঘোষণাপত্র বাংলাদেশের মানুষের মৌলিক অধিকারগুলো নিশ্চিত করার ক্ষেত্রে আগ্রগামী ভূমিকা রাখবে। দেশি-বিদেশি অনেক শক্তি চায় না জুলাই ঘোষণাপত্র বাস্তবায়ন হোক।

সমন্বয়ক রাসেল আহমেদ বলেন, ‘জুলাইয়ের ঘোষণাপত্র প্রকাশ করতে অনেকেই বাধা দিচ্ছে, অনেকেই ষড়যন্ত্র করছে। আমরা কোনো ষড়যন্ত্রকে প্রশ্রয় দেব না। সব ষড়যন্ত্র মোকাবিলা করব ইনশাআল্লাহ।’

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যুবদল থেকে বহিষ্কার এমপিপুত্র মিন্টু, প্রত্যাহার ওসি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই নেতাকে অবরুদ্ধ করে হামলা

আপডেট সময়: ১১:০৯:২৪ অপরাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫