ঢাকা ০৭:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিয়ের মাইক্রোবাসে ট্রেনের ধাক্কায় বর-কনেসহ নিহত ৯

  • আপডেট সময়: ১১:০৪:২১ অপরাহ্ন, সোমবার, ১৫ জুলাই ২০১৯
  • ১৪৪ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় ট্রেনের ধাক্কায় বিয়ের গাড়ির বর কনেসহ ৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৪ জন। আজ সোমবার সন্ধ্যা ৭টার দিকে উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রশী ইউনিয়নের সলপ হাটখোলা এলাকায় এ ঘটনা ঘটে। পরে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

এ ঘটনায় নিহতদের মধ্যে সিরাজগঞ্জ সদর উপজেলার কান্দাপাড়া মহল্লার আলতাব হোসেনের ছেলে (বর) রাজন হোসেন (২২), সুমন (২৫), খোকন (২০), টুটুল (২৫), সুমাইয়া (১৭) ও বায়েজিত (২৪) এর পরিচয় পাওয়া গেছে। বাকিদের পরিচয় জানা যায়নি।

নীয় সলপ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শওকত হোসেন জানান, সন্ধ্যা ৭টার দিকে উল্লাপাড়া হতে সিরাজগঞ্জগামী একটি বিয়ের যাত্রীবাহী মাইক্রোবাস উল্লাপাড়ার সলপ হাট খোলা এলাকায় ঢাকা ঈশ্বরদী রেল পথে অরক্ষিত রেল ক্রোসিং পাড় হওয়ার সময় রাজশাহী হতে ঢাকাগামী পদ্মা এক্সপ্রেস ট্রেনের সাথে ঢাক্কা লাগে। এতে ৮ জন নিহত হন, আহত হন ৫ জন।

উল্লাপাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান এ বিষয়টি নিশ্চিত করে জানান, এখন পর্যন্ত ৯ জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় ট্রেনটি প্রায় দুই কিলোমিটিার পর্যন্ত মাইক্রোবাসটিকে হেঁচড়ে নিয়ে যায়। ঘটনার পর হতে ঢাকা উত্তরবঙ্গের সাথে রেল যোগাযোগ বন্ধ আছে। বর্তমানে উদ্ধার কাজে ফায়ার সার্ভিস, পুলিশ ও রেলের কর্মীরা কাজ করছে।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

আইজিপিকে সরিয়ে দেওয়ার গুঞ্জন

বিয়ের মাইক্রোবাসে ট্রেনের ধাক্কায় বর-কনেসহ নিহত ৯

আপডেট সময়: ১১:০৪:২১ অপরাহ্ন, সোমবার, ১৫ জুলাই ২০১৯