ঢাকা ০৭:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিকাশ অ্যাকাউন্ট ছাড়াও মোবাইলে ঢুকবে টাকা!

  • আপডেট সময়: ১০:২৩:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২০
  • ১২০ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক : বিকাশ অ্যাকাউন্ট নেই-এমন নম্বরেও এখন থেকে টাকা পাঠানোর সেবা চালু করেছে মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান বিকাশ। গ্রাহকদের সুবিধায় এ সুযোগ চালু করেছে প্রতিষ্ঠানটি।

স্মার্টফোনের অ্যাপ বা সাধারণভাবে *২৪৭# নম্বর ব্যবহার করে এ সুবিধা ভোগ করতে পারবে গ্রাহকরা। যেকোনো নম্বরে টাকা পাঠানো যাবে।

কীভাবে কাজ করবে নতুন এই পদ্ধতি :
যে নম্বরে টাকা পাঠানো হবে, সেই গ্রাহক টাকা পাওয়ার ৭২ ঘণ্টার মধ্যে বিকাশ অ্যাকাউন্ট খুলে টাকা ক্যাশআউট করাসহ অন্যান্য সব সেবা ব্যবহার করতে পারবেন। কোনো কারণে টাকা গ্রহীতা যদি ৭২ ঘণ্টার মধ্যে অ্যাকাউন্ট খুলতে না পারেন, তাহলে পাঠানো টাকা আবার প্রেরকের বিকাশ অ্যাকাউন্টে তিন কার্য দিবসের মধ্যে ফেরত চলে যাবে।

নতুন এই সেবা চালু করা উপলক্ষে ১ জুলাই থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ক্যাশব্যাক দিচ্ছে বিকাশ। বিকাশ অ্যাকাউন্ট নেই-এমন নম্বরে সেন্ডমানি সফল হলে প্রেরক বিকাশ গ্রাহক পেয়ে যাবেন ১৫ টাকা ক্যাশব্যাক। এভাবে একমাসে সর্বোচ্চ ৫০০ টাকা পেতে পারেন একজন গ্রাহক।

অ্যাপ বা ইউএসএসডি উভয় সেবার জন্যই অফারটি প্রযোজ্য হবে। বিকাশ অ্যাপ ব্যবহার করে টাকা পাঠাতে হোম স্ক্রিন থেকে সেন্ড মানি অপশন নির্বাচন করতে হবে। মোবাইলের কন্টাক্ট লিস্ট থেকে নম্বর নির্বাচন করতে হবে অথবা টাইপ করে লিখতে হবে। এ সময় গ্রাহক একটি বাড়তি তথ্য স্ক্রিনে দেখতে পাবেন। এরপর টাকার অংক ও পিন দিয়ে টাকা পাঠাতে পারবেন।

প্রাপক বিকাশ অ্যাপের ডাউনলোড লিংকসহ মেসেজ পাবেন। লিংকে ক্লিক করে অ্যাপ ডাউনলোড করে কয়েক মিনিটেই নিজের জাতীয় পরিচয়পত্র দিয়ে অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন অথবা বিকাশের নিকটস্থ ডিজিটাল রেজিস্ট্রেশন পয়েন্টে গিয়েও অ্যাকাউন্ট খুলে টাকা তুলে নিতে পারবেন।

বিকাশ গ্রাহক যিনি টাকা পাঠিয়েছেন, তিনি চাইলে প্রাপকের বিকাশ অ্যাকাউন্ট খোলার আগ পর্যন্ত সময়ের মধ্যে লেনদেনটি বাতিল করে দিতে পারেন। অ্যাপ থেকে সেন্ডমানি অপশনে গিয়ে ট্রানজেকশননের পাশে ক্লিক করে সেবাটি বাতিল করে দিতে পারবেন এবং পাঠানো টাকা নিজের অ্যাকাউন্টে ফেরত পেয়ে যাবেন।

তবে *২৪৭# ব্যবহার করে টাকা পাঠালে এই সুযোগটি থাকবে না। সেক্ষেত্রে প্রাপক ৭২ ঘণ্টার মধ্যে বিকাশ অ্যাকাউন্টটি না খুললে প্রেরক তার পাঠানো টাকা নিজের বিকাশ অ্যাকাউন্টে ফেরত পাবেন।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

রক্তে ভেজা পতাকা প্রধানমন্ত্রীর হাতে তুলে দিলেন জুলাইযোদ্ধা আজিজুর

বিকাশ অ্যাকাউন্ট ছাড়াও মোবাইলে ঢুকবে টাকা!

আপডেট সময়: ১০:২৩:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২০