ঢাকা ০৫:০২ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বাগেরহাট শহরে যুবককে পিটিয়ে হত্যা

  • আপডেট সময়: ০৪:৫৪:২৯ অপরাহ্ন, শুক্রবার, ৬ ডিসেম্বর ২০১৯
  • ১৫০ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক: বাগেরহাট শহরের কৃষ্ণনগর এলাকায় হেলাল আকন (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার সকাল ১০টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই যুবকের মৃত্যু হয়।

শুক্রবার দুপুরে তার মরদেহের ময়নাতদন্ত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে সম্পন্ন হয়েছে। নিহত হেলাল আকন বাগেরহাট পৌরসভার কৃষ্ণনগর এলাকার শাহজাহান আকনের ছেলে ও জেলা তাঁতীলীগ নেতা দুলাল আকনের ভাই।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাতাব উদ্দীন জানান, বৃহষ্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে লাঠিসোঁটা নিয়ে একদল লোক হেলাল আকন নামে এক যুবককে বাগেরহাট পৌরসভার কৃষ্ণনগর এলাকায় এলোপাথাড়ি পিটিয়ে ফেলে রেখে চলে যায়। পরে তার চিৎকার শুনে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। আহত হেলালের মাথার আঘাত ছিল গুরুতর।

শুক্রবার সকাল ১০টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই যুবকের মৃত্যু হয়। হেলালের সাথে স্থানীয় কিছু লোকের পূর্ব বিরোধ রয়েছে। সেই বিরোধের জেরে তাকে প্রতিপক্ষরা পিটিয়ে হত্যা করে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছি। নিহত হেলালের সাথে স্থানীয় কাদের সাথে বিরোধ ছিল তা অনুসন্ধান করতে পুলিশ কাজ শুরু করেছে।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

হারতে চলেছেন নেতানিয়াহু, বড় বিপর্যয়ের আভাস

বাগেরহাট শহরে যুবককে পিটিয়ে হত্যা

আপডেট সময়: ০৪:৫৪:২৯ অপরাহ্ন, শুক্রবার, ৬ ডিসেম্বর ২০১৯