ঢাকা ০৯:১৯ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বাকেরগঞ্জে চতুর্থ শ্রেণির স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১

  • আপডেট সময়: ০৮:২১:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুলাই ২০১৯
  • ২০৫ জন দেখেছে
Spread the love

লোকসমাচার:বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় চতুর্থ শ্রেণির এক স্কুলছাত্রীকে (১২) ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার দিবাগত রাতে বাকেরগঞ্জ উপজেলার উত্তমপুর গ্রাম থেকে আলী মাতুব্বর (৫২) নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

আলী মাতুব্বর ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার একমাত্র আসামি। পেশায় তিনি মুদি দোকানদার।

ধর্ষণের শিকার শিশুটির মায়ের অভিযোগ, গত বৃহস্পতিবার (২৭ জুন) সকালে তাঁর মেয়ে আলী মাতুব্বরের স্ত্রীর কাছে প্রাইভেট পড়তে যায়। বাড়ি ফেরার পথে শিশুটি স্থানীয় চাটরা সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন আলী মাতুব্বরের মুদি দোকানে যায়। এ সময় আলী মাতুব্বর কৌশলে শিশুটিকে দোকানের মধ্যে নিয়ে ধর্ষণ করেন।

বাড়ি ফিরে শিশুটি এসব ঘটনা তার মাকে জানায়। পরে ঘটনা জানাজানি হলে আলী মাতুব্বর স্থানীয়ভাবে বিষয়টি সালিস-বৈঠকের মাধ্যমে মীমাংসার চেষ্টা চালান। এ নিয়ে বাড়াবাড়ি না করার জন্য শিশুটির পরিবারকে নানাভাবে হুমকি দেওয়া হয়। এমনকি মামলা না করার জন্যও শাসানো হয় তাদের। প্রথমে শিশুটির বাবা ভয়ে মামলা করতে পারেননি।

গতকাল দুপুরে স্থানীয় লোকজনের সহায়তায় আলী মাতুব্বরকে আসামি করে শিশুটির মা বাদী হয়ে বাকেরগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বলেন, গতকাল মামলা দায়েরের পর ওই রাতেই উপজেলার উত্তমপুর গ্রামে অভিযান চালিয়ে আলী মাতুব্বরকে গ্রেপ্তার করা হয়।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

বগুড়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, ৮৮ লাখ টাকাসহ গ্রেপ্তার ৪

বাকেরগঞ্জে চতুর্থ শ্রেণির স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১

আপডেট সময়: ০৮:২১:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুলাই ২০১৯