ঢাকা ০৬:০৮ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ থেকে শাহরুখ কেবল ডাকলেন শাকিবকে!

  • আপডেট সময়: ০২:৩৫:৫৯ অপরাহ্ন, রবিবার, ৩ নভেম্বর ২০১৯
  • ২৭৭ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:তৃতীয়বারের মতো আবুধাবিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘টি-টেন’ ক্রিকেট লিগ। সেই উপলক্ষে হবে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান। আর সেটি আয়োজনের দায়িত্ব পেয়েছে শাহরুখের ইভেন্ট কোম্পানি রেড চিলিজ এন্টারটেইমেন্ট। সেখানে পারফর্ম করবেন পাকিস্তানের আতিফ আসলাম, বলিউড অভিনেত্রী নোরা ফাতেহিসহ বিভিন্ন দেশের বেশ কয়েকজন তারকা।

এদিকে এই অনুষ্ঠানে একমাত্র বাংলাদেশি হিসেবে রেড চিলির আমন্ত্রণ পেলেন ঢাকাই সুপারস্টার শাকিব খান। খবরটি নিশ্চিত করলেন শাকিব নিজেই।

শাকিব জানালেন, ‘রেড চিলিজের কয়েকজন কর্মকর্তা গত সপ্তাহে বাংলাদেশে এসে আমার সঙ্গে বৈঠক করেছেন। তাদের কথা দিয়েছি অনুষ্ঠানটিতে অংশ নেব। বাংলা গানের পাশাপাশি হিন্দি গানেও পারফর্ম করার কথা রয়েছে। আশা করছি, নতুন এই অভিজ্ঞতা উপভোগ্য হবে।’

১২ নভেম্বর আবুধাবির উদ্দেশে ঢাকা ছাড়বেন শাকিব। ১৪ নভেম্বর অনুষ্ঠান। দুই দিন পরই দেশে ফিরবেন।

এদিকে জানা যায়, নতুন করে আবার শাকিব খানকে নিয়ে ছবি নির্মাণের পরিকল্পনা করছে এসকে মুভিজ। শাকিব পরপর চারটি ছবি করবেন বলে শোনা যাচ্ছে। সব কটি ছবিই হবে বাংলাদেশি। এই উপলক্ষ্যে ৭ নভেম্বর কলকাতা যেতে পারেন শাকিব খান।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

হারতে চলেছেন নেতানিয়াহু, বড় বিপর্যয়ের আভাস

বাংলাদেশ থেকে শাহরুখ কেবল ডাকলেন শাকিবকে!

আপডেট সময়: ০২:৩৫:৫৯ অপরাহ্ন, রবিবার, ৩ নভেম্বর ২০১৯